By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার

Last updated: 2025/01/09 at 4:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : অনেক দিন ধরে খেলার মাঝে ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা এবার জানালেন, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
আক্রমণভাগের ৩২ বছর বয়সী খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে ভীষণভাবে ধুঁকছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে সেলেসাওরা। তার পরেও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি মনে করেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’
নেইমার মনে করেন এখনও দেড় বছর আছে। সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’
বাছাই পর্বে চারটি ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তার পর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তার পর থেকে খেলার মাঝে নেই। নেইমার বলেছেন তার লক্ষ্য এখন আগামী বিশ্বকাপ, ‘আমি ওই বিশ্বকাপে থাকতে চাই। সেরাটা দিতে সব চেষ্টা করবো আমি। ব্রাজিল দলে থাকতে কঠোর পরিশ্রম করবো।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার
Next Article ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 41 minutes ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?