By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ?
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ?

Last updated: 2024/06/16 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো ২০২৬ সালের মেগা ইভেন্টে সরাসরি খেলবে। এবারের মতো ২০টি দলকে নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এবারের আসরে সুপার এইটে উঠতে না পারলেও, স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলবে লঙ্কানরা।

এছাড়া ৩০ জুন পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বাইরে থাকা সেরা তিন দল পরের বিশ্বকাপে খেলতে পারবে। তাই এবারের বিশ্বকাপের সুপার এইটের সাতটি, দুই স্বাগতিক ও র‌্যাঙ্কিংয়ের বাইরে থাকা তিন দল নিয়ে, মোট ১২ দল নিশ্চিত হয়েছে। বাকি আটটি দল নেয়া হবে আঞ্চলিক বাছাই পর্ব থেকে। এরমধ্যে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দু’টি করে ৬টি, আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দু’টি দল নেয়া হবে।

ইতোমধ্যে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে- ৪, ৬ ও ৭ নম্বরে। এছাড়া সুপার এইট নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা ইংল্যান্ডও শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে। ফলে নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী ৩০ জুনের মধ্যে দলগুলো নিজেদের অবস্থান ধরে রাখলে ২০২৬ আসরে খেলা নিশ্চিত হবে দলগুলো।

পরবর্তী বিশ্বকাপে এদের খেলার সুযোগ থাকবে কিনা, সেই প্রশ্ন এখন অনেকের মুখে। কী আছে বাংলাদেশের ভাগ্যে? তা নিয়েও আলোচনা হচ্ছে। ডি গ্রুপ থেকে বাংলাদেশ শেষ আটের বড় দাবিদার হলেও, এখনো কিছুটা হিসাবনিকাশ রয়ে গেছে। নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। পরের ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা।

বাংলাদেশ যদি সুপার এইটে না উঠতে পারে, তাহলে র‌্যাঙ্কিংয়ের হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলাটা বেশ কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। এই মুহূর্তে তারা আছেন ৯ নম্বরে। এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত হয়েছে– ‘এ’ গ্রুপ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র, ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ‘সি’ গ্রুপ থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করুন: প্রধানমন্ত্রী
Next Article ঈদেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?