By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

Last updated: 2025/11/01 at 9:27 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : ৩৬ জুলাই ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমে কাংখিত পরিবর্তন আসেনি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে। সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক নানা ঘটনা প্রমাণ করে মিডিয়া নিয়ে দলদাস গোষ্ঠীর চক্রান্ত শেষ হয়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে এবং এর সুফল পৌঁছে দিতে খুলনার সাংবাদিক সমাজ অতীতের মতো রাজপথের তীব্রতর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছে। গতকাল শনিবার সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পূনর্বহালসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম ও এম এ জলিল, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক খুলনা গেজেটের মো. আনিস উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন প্রকাশক ও সম্পাদক আজাদুল হক আজাদ, জাগো খুলনার নির্বাহী সম্পাদক জি এম রাসেল, দৈনিক গ্রামের কাগজ এর ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো. মোজাহিদুর রহমান, এশিয়ান টেলিভিশনের সাইফুল্লাহ তারেক, জুলাই আন্দোলনের সংগঠক মিনান মুসফিক, মানবাধিকার কর্মীর শেখ ফারুক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক অনিবার্ণের স ম গোলাম মোস্তফা, নূরুল ইমাম হোসেন মিঠুু, খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, দৈনিক আমার দেশ এর কামরুল হোসেন মনি ও ফটো সাংবাদিক সেলিম গাজী, আতাহার হোসেন জোয়ার্দার, এম এ আজিম, গাজী মাকুল উদ্দিন, ডিবেট সদস্য জামাল উদ্দিন, রায়হান, মো. রাহমাতুল্লাহ প্রমুখ।

জন্মভূমি ডেস্ক November 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা অঞ্চল জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
Next Article সুন্দরবনের মানুষখেকো – ২
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 32 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 33 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 36 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?