By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৭ বছরের নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প, গড়লেন রেকর্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ২৭ বছরের নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প, গড়লেন রেকর্ড
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

২৭ বছরের নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প, গড়লেন রেকর্ড

Last updated: 2024/11/16 at 1:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিবিরের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ক্যারোলিন লেভিট। তিনি নির্বাচনী প্রচার টিমের ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এখন দায়িত্ব পালন করছেন ট্রানজিশন টিমের প্রেস সেক্রেটারি হিসেবে। লেভিট এর আগেও ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন। তখন তিনি ছিলেন সহকারী প্রেস সেক্রেটারি।

লেভিটকে নিয়োগ দেওয়ার বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ক্যারোলিন বুদ্ধিমতী, কঠোর পরিশ্রমী এবং একজন দক্ষ যোগাযোগকারী। আমি নিশ্চিত, তিনি এ দায়িত্বে সফল হবেন এবং আমেরিকার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন।’

২৭ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মুখপাত্র। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনের পর এই দায়িত্বে এত কম বয়সী কেউ ছিলেন না। ক্যারোলিন লেভিট এর আগে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ট্রাম্প তাঁকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন।

নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট একসময় কংগ্রেস সদস্য হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে হারাতে পারেননি। কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি জেনারেশন জেড প্রজন্মের প্রথম নারী প্রতিনিধিদের একজন হতেন।

ট্রাম্পের প্রচারণা শিবিরে কাজ করার সময় লেভিট তরুণ ভোটারদের প্রতি ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমেরিকান ড্রিম বাঁচিয়ে রাখতে চাইলে, বাড়ি কেনার সামর্থ্য রাখতে চাইলে, গ্যাস, মুদি, বাড়িভাড়া—সবকিছুর খরচ কমাতে চাইলে এবং পরিবার গড়তে চাইলে একমাত্র ট্রাম্পকেই ভোট দেওয়া উচিত।’

তবে এবারের নির্বাচনে ৩০ বছরের কম বয়সী ভোটাররা মূলত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পক্ষে ছিলেন। যদিও ডেমোক্র্যাটরা তরুণ ভোটারদের মধ্যে সমর্থন হারিয়েছে, আর ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালের তুলনায় ভালো করেছেন। বেশির ভাগ তরুণ ভোটার অর্থনীতি ও চাকরিকে প্রধান ইস্যু হিসেবে দেখেছেন। বার্তা সংস্থা এপির এক্সিট পোল তথা বুথফেরত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
Next Article বাড়ছে শীত, দিনাজপুরে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?