By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৭ রমজানে কাবায় ২৫ লাখ মুসল্লি, কান্নায় ভারী মক্কার আকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ২৭ রমজানে কাবায় ২৫ লাখ মুসল্লি, কান্নায় ভারী মক্কার আকাশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

২৭ রমজানে কাবায় ২৫ লাখ মুসল্লি, কান্নায় ভারী মক্কার আকাশ

Last updated: 2024/04/06 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিভিন্ন রঙ, বিভিন্ন জাতি, বিচিত্র ভাষা কোনোকিছুই তাদেরকে মগ্ন করতে পরেনি। ইসলামের সৌন্দর্য সমস্ত মানুষকে এক করেছে। ২৭ রমজানের রাতে পবিত্র ভূমি মক্কার কাবা প্রাঙ্গণে জড়ো হন ২৫ লাখের বেশি মুসলিম। কানায় কানায় পূর্ণ হয়ে যায় কাবা প্রাঙ্গণ। মক্কা রূপ নেয় শুভ্র নগরীতে।

স্থানীয় মিডিয়াগুলো বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, শুক্রবার ২৭ রমজানের রাতের পবিত্র কাবা শরিফে হাজির হন ২৫ লাখের বেশি মুসলিম। লাইলাতুল কদরের সন্ধানে কাবা প্রাঙ্গণে প্রার্থনায় সমবেত হন তারা।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালন করতে, ইশা, তারাবিহ এবং কিয়াম আল লাইলের নামাজ আদায় করতে কাবা প্রাঙ্গণে জড়ো হন। এদিনের নামাজ কাবা শরিফের প্রধান ইমাম আবদুল রহমান আল-সুদাইসের নেতৃত্বে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ। এই ভিড় কাবা প্রাঙ্গণ ছেড়ে মক্কার রাস্তায় পৌঁছে যায়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালনকারীদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। কাবা শরিফ ও মসজিদে নববিতে তাওয়াফের জায়গা প্রসারিত করা হয়েছে। একাধিক ভাষায় অনুবাদ করা পবিত্র কোরআন বিতরণ করা হচ্ছে। এছাড়া বিশেষভাবে পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হচ্ছে।

শেখ সুদাইস দোয়া করেন, ‘হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের বিজয় দান করুন এবং ইহুদি নিপীড়কদের দখল থেকে তাদের মুক্ত করুন। হে আল্লাহ, আল-আকসা মসজিদকে হানাদারদের আগ্রাসন থেকে রক্ষা করুন এবং মৃত্যুর আগে আমাদেরকে সেখানে প্রার্থনা করার তৌফিক দিন।’

লাখ লাখ মুসলিমের কান্নায় ভারী হয়ে ওঠে কাবার আকাশ। মহান সৃষ্টিকর্তার রহমতের প্রার্থণায় নিজেদের সপে দেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র কেএনএফের হাতে : পররাষ্ট্রমন্ত্রী
Next Article কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?