By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ: ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ: ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর
জাতীয়

৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ: ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর

Last updated: 2026/03/04 at 4:28 PM
Tanvir 2 hours ago
Share
SHARE

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিদায়ক করতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এজন্য তিনি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) রাজধানীর সেতু ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ্যের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বাস্তবায়নাধীন প্রকল্পের নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে না রেখে চলাচলে বিঘ্ন এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সড়কে শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দেন।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সেতু বিভাগ ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু রাখার নির্দেশনা দেন, যাতে কার্ডধারী যানবাহন দ্রুত সেতু পার হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও বুথে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পরামর্শ দেন।

দ্রুত টোল আদায়ের সুবিধার্থে বুথে পর্যাপ্ত ভাঙতি টাকার ব্যবস্থা রাখার কথা বলা হয়। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে সেতু ও সড়কে চলাচল করে যানজট সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে মালিক-চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে সাতদিন সীমিত এবং ঈদের তিনদিন আগে সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। তবে খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি ও পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগ ও কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকরা।

Tanvir March 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানতে হবে চেইন অব কমান্ড: থানার ওসি সরাসরি ফোন করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে
Next Article ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন : কার দপ্তর গেল কোথায়?
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?