By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৪০ বছরের ইউপি চেয়ারম্যান এবার উপজেলা পরিষদ নির্বাচনে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > ৪০ বছরের ইউপি চেয়ারম্যান এবার উপজেলা পরিষদ নির্বাচনে
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

৪০ বছরের ইউপি চেয়ারম্যান এবার উপজেলা পরিষদ নির্বাচনে

Last updated: 2024/02/19 at 3:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি :   নড়াইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় সৈয়দ হাফিজুর রহমানের (বিলু) সভাপতিত্বে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও চন্ডিবরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রধান শিক্ষক প্রলয় কান্তি সমাদ্দার, কওসার উদ্দীন মোল্যা, আবুল কালাম মোল্যা, ইউনুস মোল্যা, শাহাদাত হোসেন সাবু মোল্যা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজিজুর রহমান ভূঁইয়া এ ইউনিয়নের সাতবার চেয়ারম্যান হয়েছেন। বর্তমানেও তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় ব্যপক উন্নয়ন মূলক কাজ করেছেন, তার জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী। আমরা চাই আজিজুর রহমান ভূঁইয়া এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হোক। আমরা চন্ডিবরপুর ইউনিয়নবাসী সকলে মিলে তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবো।

চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বলেন, আমাকে আপনারা ভালবেসে সাতবার চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যদি আমাকে সমর্থন করেন আমি নির্বাচন করবো। আপনাদের দোয়ায় আমি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারি, আগেও আমি যেমনভাবে আপনাদের পাশে ছিলাম, চেয়ারম্যান হওয়ার পরও সব সময় আমি আপনাদের পাশেই থাকবো।

সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, আমি ৪০ বছর চেয়ারম্যান ছিলাম যদি এসময় কোন ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাকুসহ যুবক আটক
Next Article র‌্যাগিং থেকে বের হতে পারছে না ইসলামী বিশ্ববিদ্যালয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?