By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি লিবিয়ায় বন্দি আসাদের,খবর এলো মৃত্যুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > ৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি লিবিয়ায় বন্দি আসাদের,খবর এলো মৃত্যুর
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি লিবিয়ায় বন্দি আসাদের,খবর এলো মৃত্যুর

Last updated: 2025/01/03 at 8:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রিপচন্দ্র মল্লিক, মাদারীপুর অফিস : মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের বাসিন্দা আসাদ মাতুব্বর (৪০)। সচ্ছলতার আশায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে দুই বছর আগে বাড়ি ছাড়েন। তবে সেই স্বপ্ন আর বাস্তবায়ন হলো না। বুধবার (১ জানুয়ারি) সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। আসাদ মারা যাওয়ার খবরে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, দালালরা অমানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলেছেন। শুধু মেরেই ক্ষ্যান্ত হননি, মরদেহ ফেরত দিতেও চাচ্ছেন মোটা অংকের টাকা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের আবদুল হাকিম মাতুব্বরের ছেলে। দুই বছর আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কয়েকটি দেশ ঘুরে লিবিয়া যান। লিবিয়ায় যাওয়ার পর বন্দি হন মাফিয়ার হাতে। পরিবারের লোকজন আসাদের মুক্তির জন্য কয়েক ধাপে ৪২ লাখ টাকা দেন। তবুও তার মুক্তি মেলেনি।
আরও জানা গেছে, দুই বছর আগে আসাদ মাতুব্বরের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাট গ্রামের স্থানীয় দালাল রুবেল খানের ১৭ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। তবে লিবিয়াতে পৌঁছানোর পরপরই টাকার জন্য দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করেন। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি নির্যাতন করার দৃশ্য মোবাইলফোনে ভিডিও কলে দেখান তারা। পরে বাধ্য হয়ে কয়েক দফায় দালাল চক্রকে ৪২ লাখ টাকা দেয় আসাদের পরিবার। বন্দি থেকেও পরিবারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতেন আসাদ। বুধবার (১ ডিসেম্বর) সকালে ফোন আসে আসাদ মারা গেছেন। তবে পরিবারের দাবি, আসাদকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছেন দালাল রুবেল ও তার সহযোগীরা।
নিহতের ভাই মাসুদ মাতুব্বর বলেন, ‘আমরা দালাল চক্রের মূলহোতা রুবেল খানকে এ পর্যন্ত ৪২ লাখ টাকা দিয়েছি। তবে আরও টাকা দিতে না পারায় রুবেল ও তার লোকজন মিলে নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছে। আমরা তাদের নামে মামলা করবো।’
নিহতের স্ত্রী রাখি আক্তার বলেন, ‘আমার স্বামীকে টাকার জন্য দালালরা মেরে ফেলেছে। আমি ভিডিও কলে লাশ দেখতে চাইলে তারা লাশও দেখায়নি। আমি দালালদের বিচার চাই।’
মা কুলসুম বেগম বলেন, ‘লিবিয়ার দালালরা ফোন করে আমার ছেলে মারা যাওয়ার খবর দিয়েছে। আমরা লাশ ফেরত চাই। তবে লাশ নিতে আরও পাঁচ লাখ টাকা দাবি করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। আমরা তাদের বিচার চাই।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, নিহত আসাদের পরিবার মামলা করলে নেওয়া হবে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মো. সজীব বলেন, মাদারীপুরে মানবপাচারের ঘটনা বেশি। এজন্য স্থানীয়দের সচেতন হতে হবে।নিহতের পরিবার মরদেহ দেশে আনার আবেদন করলে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

এদিকে অভিযুক্ত রুবেল খানকে ফোন করেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ ও বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নিতে টাস্কফোর্স করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Next Article মাদারীপুরের গর্ভপাতের ঘটনায় বিচার না পেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?