By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৪৫ ট্রফি জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ৪৫ ট্রফি জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

৪৫ ট্রফি জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি

Last updated: 2024/07/15 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে শিরোপা আর আর্জেন্টিনা যেন একসূত্রে গাঁথা। অন্তত শেষ তিন বছরের পরিসংখ্যান দেখলেই সেটা পরিষ্কার হওয়া যাবে। এই সময়ে তিনটি মেজর ট্রফি এবং ফিনিলিসিমায় চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। আজ সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় সেরার মুকুট পরলো আকাশি-নীলরা। এই ট্রফি জয়ের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডে সবার ওপরে উঠেছেন মেসি। যে রেকর্ড আর কারও নেই।

ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি এখন মেসির দখলে। সবমিলিয়ে ৪৪ ট্রফি ছিল আলভেজের, তার সঙ্গে এতদিন সেই রেকর্ড ভাগাভাগি করছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। কোপা জিতে বর্তমানে মেসির ট্রফি সংখ্যা দাঁড়াল ৪৫টিতে। সর্বোচ্চ শিরোপা জয়ের এই রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে।

২০২১ সালে আর্জেন্টিনার হয়ে কোপা জেতেন মেসি। এরপর ফুটবল বিশ্বকাপ। ইতালিকে হারিয়ে ফিনালিসিমাও জিতেছিলেন একই বছর। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ডও রয়েছে মেসির দখলে।

তবে মেসি ভুরি ভুরি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন এই ক্ষুদে জাদুকর। জিতেছেন ৩টি বিশ্বকাপ ও ৩টি উয়েফা সুপার কাপও।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজিতে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। বর্তমানে ইউরোপের ছায়া মাড়িয়ে মেসি ঠিকানা বানিয়েছেন আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে। সেই দলের হয়েও একটি লিগ কাপ জিতেছেন এলএমটেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মে মাসের চেয়ে জুনে সড়কে প্রাণহানি বেশি
Next Article সরকারের বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতি করলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?