By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

Last updated: 2024/07/10 at 6:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনের পরবর্তী ঘোষণার জন্য শাহবাগের উদ্দেশ্যে নিজ নিজ স্পট থেকে রওনা হয়েছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে কারওয়ান বাজার রেল ক্রসিং ছেড়েছেন তারা। ফলে প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

আজ বুধবার (১০ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে একটি ট্রেন কারওয়ান বাজার ক্রসিং অতিক্রম করে।

এর আগে, দুপুর ১২টার পর কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকার কারওয়ান বাজার রেলগেটে রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে পুরো ঢাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখে এবং জাতীয় পতাকা নিয়ে রেললাইনে দাঁড়িয়ে যায়।

এদিকে, এরই মধ্যে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে কোটাবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করলে সরকার পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন পরিপত্রটি বাতিল করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এই রায়ের পর ফুঁসে উঠেন শিক্ষার্থীরা। তারা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ নামে দুই দিন ঢাকায় কর্মসূচি পালন করেন তারা। এতে রাজধানী স্থবির হয়ে পড়ে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। মাঝে এক দিন বিরতি দিয়ে বুধবার আবারও ব্লকেড কর্মসূচিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা
Next Article দিঘলিয়ার গাজীরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?