By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৬ দফা দাবিতে বেসরকারী জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > ৬ দফা দাবিতে বেসরকারী জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

৬ দফা দাবিতে বেসরকারী জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি

Last updated: 2023/09/10 at 2:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনাসর্ সহ বন্ধকৃত সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, সহ ৬ দফা দাবীতে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। সকাল থেকে বিভিন্ন জুট মিলের শ্রমিকরা ফুলবাড়ীগেট জনতা মার্কেট এর সামনে জড়ো হতে থাকে, সকাল ১০ টায় মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ীগেট রেললাইন এর উপর অবস্থান করে শ্রমিকরা সেখানে ১ ঘন্টা অবস্থান শেষে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের জনতা মার্কেট এর সামনে রাজপথ অবরোধ করে শ্রমিকরা এ সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং তিব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ,সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ বাবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন শ্রমিকরে দাবি আদায়ে আমরা পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আমাদের কর্মসূচি শান্তিপুর্ণভাবে পালন করেছি , শ্রমিক নেতারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ি শ্রমিকের পাওনা পরিশোধ’র আগ পর্যন্ত মিল থেকে কোন মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের আধারে বের করা হচ্ছে। মহসেন জুট মিলের শ্রমিকরা ৯ বছর অতিবাহিত হলেও তাদের চুড়ান্ত পাওনা আজও পায়নি, শিরোমনি হুগলী বিস্কুট কোম্পনীর শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজ এর নামে মিথ্যা মামলা দায়ের করেছে মালিক কতৃপক্ষ। সোনালী , এ্যাজাক্স ও আফিল জুট মিলের শ্রমিকদের একই অবস্থা, মিল মালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসে সে টাকা অন্যখাতে ব্যায় করে, আর শ্রমিকরা তাদের নায্য পাওনার দাবিতে রাজপথে নামতে হচ্ছে শ্রমিকরা ধুকে ধুকে না মরার চেয়ে একবারেই মরতে চায়। এ সময় বিভিন্ন মিল মালিকের সাথে যে সকল শ্রমিক নেতারা আতাত করে চলছে তাদেরও তিব্র সমলোচনা করেন বক্তারা। এছাড়া শ্রমিক ঠকানো মালিকদের চিহ্নিত করে অতিদ্রত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চলতি সপ্তাহের ভিতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামি ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ফুলবাড়ীগেটে রাজপথ , রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে জলের গানের রাহুলের স্টুডিও ঘুরবেন ফ্রান্সের প্রেসিডেন্ট
Next Article রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোর চক্রের ৩ সদস্য আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?