By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭ মার্চের ভাষণ নিয়ে জাতিসংঘের ৬ ভাষায় গ্রন্থ প্রকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৭ মার্চের ভাষণ নিয়ে জাতিসংঘের ৬ ভাষায় গ্রন্থ প্রকাশ
জাতীয়

৭ মার্চের ভাষণ নিয়ে জাতিসংঘের ৬ ভাষায় গ্রন্থ প্রকাশ

Last updated: 2021/03/06 at 11:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা করেছে। প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে শুক্রবার এই অনুষ্ঠান হয় বলে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইংরেজি, ফরাসি, স্পেনিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি ÔThe Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary HeritageÕ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
প্রকাশিত এ গ্রন্থে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষ বাণী অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের জাতির পিতার ঐতিহাসিক এই ভাষণ ২০১৭ সালে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তারপর এই প্রথম বঙ্গবন্ধুর এই ভাষণ জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় অনুদিত হল।
কোভিড-১৯ মহামারীর কারণে ইউনেস্কো সদর দপ্তরে শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় এবং দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের এর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত সব রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সফল নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন, এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এ প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 6, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মমতার তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার মেলা
Next Article আজ ঐতিহাসিক ৭ মার্চ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 12 minutes ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 14 minutes ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 20 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?