By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অনলাইনে প্রতারণার মামলায় দুই ভাই গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > অনলাইনে প্রতারণার মামলায় দুই ভাই গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

অনলাইনে প্রতারণার মামলায় দুই ভাই গ্রেফতার

Last updated: 2024/01/11 at 11:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রতারণায় ব্যবহৃত ৯টি মোবাইল ও ১৬টি সিমকার্ডসহ শাহজালাল শেখ (২৭) ও শাহজামান শেখ (২৩) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।

এর আগে ভোর ৪টার দিকে জেলার কালিয়া উপজেলার যাদবপুরের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা উভয়ই যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন জেলার মানুষকে অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর আসামিদের ‘ইলোরা ফ্যাশন’ নামক ফেসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে রেজওয়ান সিদ্দিকী নামে এক ব্যক্তি কম্বলের অর্ডার দেন। পরে রেজওয়ানের কাছ থেকে ৬ ধাপে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

টাকা নেয়ার পর থেকে তারা ভুক্তভোগীর ফোন রিসিভ করেনি এবং কোনো কম্বলও পাঠায়নি। পরে গত ৮ জানুয়ারি ভুক্তভোগী রেজওয়ানের করা প্রতারণার মামলায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় আপন এই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইলে সিমকার্ডের বিকাশ অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে, গত এক বছরে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকার লেনদেন হয়েছে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

গ্রেপ্তার দুই ভাইয়ের মধ্যে শাহজালাল শেখের নামে ২০১৮ সালে ঢাকার কোতোয়ালি এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি প্রতারণার মামলা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, গ্রেফতার ১৭
Next Article বায়ুদূষণে ঢাকা আজ শীর্ষে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?