By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

Last updated: 2024/06/21 at 1:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ৫০ জন মারা যান (ফাইল ছবি)
প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছে দেশটি।

উপসাগরীয় এই দেশটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাদের বিতাড়িত করবে। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনি মানদণ্ড পূরণ করে না এমন আবাসনে বসবাসকারী প্রবাসীদের ৩ থেকে ৪ দিনের মধ্যে বিতাড়িত করা হবে বলে কুয়েত সরকার ঘোষণা করেছে। মূলত আবাসন প্রবিধান মেনে চলা এবং সকল বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কুয়েতের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলেছে, এই শ্রমিকদের জন্য কোনও নতুন আশ্রয় কেন্দ্র স্থাপন করা হবে না, কারণ বর্তমান আবাসন অবকাঠামোগুলোই বিদ্যমান চাহিদা মেটাতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

সরকার বিশ্বাস করে, সর্বশেষ পদক্ষেপের ফলে বাস্তুচ্যুত যেকোন ব্যক্তির থাকার জন্য বর্তমান অবকাঠামোই পর্যাপ্ত।

এর আগে গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৫০ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৬ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক।

এছাড়া একজন অজ্ঞাত নাগরিকও ওই ঘটনায় নিহত হন। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না। সাততলা ভবনের নিচতলায় গার্ড রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রাণহানির ওই ঘটনা ঘটে।

গালফ নিউজ বলছে, দক্ষিণাঞ্চলীয় আহমদী গভর্নরেটের সাম্প্রতিক বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীসহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সর্বশেষ এই ঘোষণা দেওয়া হলো।

ভবনটিতে ১৯৬ জন অভিবাসী শ্রমিক ছিলেন, যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এদিকে কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী ওই অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশকে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া
Next Article যশোরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারপিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 9 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?