By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসদের ৫ রানে হারাল বিসিবি এইচপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসদের ৫ রানে হারাল বিসিবি এইচপি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসদের ৫ রানে হারাল বিসিবি এইচপি

Last updated: 2024/07/29 at 2:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো জয়ের সুসংবাদ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপি দল গতকালই ছিল সুবিধাজনক অবস্থানে। আজ শেষ দিনে দরকার ছিল ৬ উইকেটের। পাকিস্তানের জিততে প্রয়োজন ১৬০ রান। তুমুল লড়াই চলল শেষ পর্যন্ত। আর তাতে বিসিবি এইচপি দল হেসেছে শেষ হাসি। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে ভর করে এইচপি দল তুলে নিয়েছে দারুণ এক জয়।

বাংলাদেশের জয়ের ভিত পাওয়া গিয়েছিল শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।

বাংলাদেশ ‘এ’ দলটি, মূলত বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো করতে পারেনি তারা। তবে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। বাংলাদেশ এইচপি দলকে লিড এনে দিতে ৪ উইকেট নেন রিপন মন্ডল, ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। হাসান মুরাদ ২ ও মারুফ মৃধা ১ উইকেট নেন।

বাংলাদেশ এইচপির ২য় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন। এই দুজনের ফিফটির পর ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। পাকিস্তান শাহীনসের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬। দুই ওপেনার হাসিবউল্লাহ, শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন। দুজনই করেন ফিফটি। অবশ্য এখানেই পথ হারায় পাকিস্তান। বিনা উইকেটে ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহীনস।

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ ফয়সাল শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে ৫ রানের জয় পায় বাংলাদেশ এইচপি।

দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা থেকে দুই হাজার কোটি টাকার মাছ রফতানি হয়েছে
Next Article ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের মানুষের জীবন যুদ্ধ, বন আর নদী

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?