By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান ওপেনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান ওপেনার
খেলাধূলাতাজা খবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান ওপেনার

Last updated: 2025/02/04 at 4:12 PM
করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পরই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ওপেনার।
২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুণারত্নের। ম্যানচেস্টারে সেই ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। গলের সেই টেস্টে শ্রীলঙ্কা লড়াইয়ে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেই গলে খেলেই দাঁড়ি টানতে চলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তথা অন্যতম সফল টেস্ট ওপেনার করুণারত্নে।
২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি।
গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে শ্রীলঙ্কা। এই টেস্ট ম্যাচটি হতে চলেছে করুণারত্নের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাট করে করুণারত্নে ৩৯.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৭১৭২ রান। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন।

করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে স্বামী’র গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
Next Article জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ: কমিশন প্রধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর জীবন-জীবিকায় প্রভাব

By করেস্পন্ডেন্ট 14 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর জীবন-জীবিকায় প্রভাব

By করেস্পন্ডেন্ট 14 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?