By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েলের পক্ষে সাফাই: নাখোশ পরিচালক, কঙ্গনার ‘নোংরা’ আক্রমণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ইসরায়েলের পক্ষে সাফাই: নাখোশ পরিচালক, কঙ্গনার ‘নোংরা’ আক্রমণ
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলের পক্ষে সাফাই: নাখোশ পরিচালক, কঙ্গনার ‘নোংরা’ আক্রমণ

Last updated: 2023/10/30 at 5:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। প্রতিটি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি। গোটা বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনী গাজার মানুষ নির্বিচারে হত্যা করার পরও দেশটিকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

কয়েক দিন আগে ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সেই সমর্থনের কথাও জানিয়ে এসেছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা। এতে নাখোশ ‘ফায়ার’খ্যাত পরিচালক দীপা মেহতা। বিষয়টি নিয়ে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন তিনি। আর তাতেই চটেছেন কঙ্গনা।

গত ২৮ অক্টোবর ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলনের সঙ্গে সাক্ষাৎ করেন কঙ্গনা। এ সময় তিনি বলেন— ‘মুসলিমদের তো নিজেদের এত দেশ রয়েছে, তাহলে কেন আরবরা ইহুদিদের একটা দেশ ছেড়ে দিতে পারছে না?’ কঙ্গনার এই বক্তব্যের ভিডিও দীপা তার টুইটারে (এক্স) পোস্ট করে লিখেন, ‘কে তা যা ইচ্ছা তাই বলার সুযোগ করে দিলো?’

দীপা মেহতার এই বক্তব্য সহজে হজম করতে পারেননি কঙ্গনা। বরং যৌনতা নিয়ে পাল্টা আক্রমণ করেন সমালোচিত এই অভিনেত্রী। এক টুইটে (এক্স) তিনি লিখেন, ‘হু লেট হার লুজ অর্থ কী? আওরঙ্গজেবের আত্মা কি তোমাকে তার হারেমে শৃঙ্খলিত দাস হিসেবে রেখেছে? ম্যাডাম, মনে হচ্ছে আজকাল রাতে অনেক বেশি বিডিএসএম করছেন। শুধরে যান।’ ‘বিডিএসএম’-এর বিষয় উল্লেখ করে আক্রমণ করায় ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকে এটিকে ‘নোংরা’ আক্রমণ বলছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস। তারপর থেকে ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। গতকালও ব্যাপক বিমান হামলা হয়েছে। তা ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে ইসরায়েলি বাহিনী।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত
Next Article বিএনপির মহাসমাবেশ: ২৮ অক্টোবরের ঘটনায় ৩৬ মামলা, আসামি ১৫৪৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধ : ৩ দিনে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

ইরানি তেল ক্রয়কারীদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

By Tanvir 14 minutes ago
আন্তর্জাতিক

প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি

By Tanvir 18 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

By Tanvir 30 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

By Tanvir 32 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Tanvir 40 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?