By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উচ্ছেদ হচ্ছে সাতক্ষীরায় পানি প্রবাহে বাধা দেয়া ২২৯টি অবৈধ স্থাপনা !
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > উচ্ছেদ হচ্ছে সাতক্ষীরায় পানি প্রবাহে বাধা দেয়া ২২৯টি অবৈধ স্থাপনা !
শীর্ষ খবর/ তাজা খবর

উচ্ছেদ হচ্ছে সাতক্ষীরায় পানি প্রবাহে বাধা দেয়া ২২৯টি অবৈধ স্থাপনা !

Last updated: 2020/09/13 at 12:54 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সাতক্ষীরা শহরের পানি নিস্কাশনের একমাত্র পথ প্রাণ সায়ের খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এদিকে প্রশাসনের আকষ্কিক এই উচ্ছেদ অভিযানে লাখ লাখ টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা। তবে প্রশাসন বলছে, প্রাণ সায়ের খালের পাশে গড়ে উঠা ২২৯টি অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে দোকানের মালপত্র সরিয়ে নিতে আগেই নোটিশ করা হয়েছিল।

সাতক্ষীরা সুলতানপুর মাছ বাজার এলাকা থেকে শুরু হয় এই অভিযান। ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, আকষ্মিকভাবে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় কেউ দোকানের মালপত্র সরিয়ে নিতে পারেনি। স্থাপনা তো গেছেই তাছাড়া মালপত্র মিলে কয়েক লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত হয়েছে সব ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ী মো: নুরুল আমিন জানান, ৫০টি দোকান ভেঙে দেওয়া হয়েছে। এসব দোকানের এখনো পৌরসভা থেকে নেওয়া ইজারার মেয়াদও রয়েছে। তারই মধ্যে দোকানঘর গুলো ভেঙে দেওয়ায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হলো। আমরা এই লাখ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করছি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

প্রাণ সায়ের খাল দ্রæত খননের দাবি জানিয়ে সাতক্ষীরা মাছ বাজার সমিতির সভাপতি আব্দুর রব বলেন, জলাবদ্ধতার কারণে খালটি খনন করা প্রয়োজন। আমাদের পৌরসভা থেকে বৈধভাবে ইজারা নেওয়া সম্পত্তি তারপরও ভেঙে দিল। আমাদের একটাই দাবি খালটি যেন দ্রæত খনন করা হয়। তা না হলে যেসকল ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতি করা হচ্ছে তাদের কাছে এই প্রশাসন দায়বদ্ধ থাকবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহা জানান, প্রাণ সায়ের খাল খনন করে জলাবদ্ধতার হাত থেকে সাতক্ষীরার মানুষকে রক্ষা করতে এই উচ্ছেদ অভিযান চলবে। খালের তীরে গড়ে উঠা ২২৯টি অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ করা হয়েছিল। গত এক সপ্তাহ শহরজুড়ে মাইকিং করা হয়েছে তবুও এসব ব্যবসায়ীরা মালপত্র সরিয়ে নেননি।

তিনি বলেন, শনিবার প্রথম দিনে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যতদিন প্রাণ সায়ের খালের দুই ধারে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হবে ততদিন জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান চলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 13, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণে অধিক সংখ্যক জেলের প্রবেশ
Next Article মুক্তির আগেই সাকিবকে নিয়ে কাড়াকাড়ি!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?