By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা! তালায় লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে ধুম্রজাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা! তালায় লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে ধুম্রজাল
Uncategorized

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা! তালায় লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে ধুম্রজাল

Last updated: 2020/08/28 at 1:36 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

তালায় লুৎফর রহমান নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ধ্রæমজাল সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রহস্যের জট খুলতে শুরু করেছে। একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ঘটনাটি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রাথমিক ময়না তদন্ত রিপোর্টে নিহতের শরীরে দৃশ্যত এবং ময়না তদন্তের সময় কাটার পর কোন মারপিটের কিংবা আঘাতের চিহ্ন পায়নি মেডিকেল টিম।

সরেজমিনে গেলে কয়েকজন জানান, তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া বিলে প্রায় ১২০ বিঘা জমিতে একটি মাছের ঘের পরিচালনা করে আসছে সরদার মশিয়ার রহমান। উক্ত ঘেরে বিগত ১৭ আগস্ট দিবাগত রাতে জেয়ালা নলতা গ্রামের নিকারীপাড়ার লুৎফর রহমান নিকারীর পুত্র সেলিম নিকারী মাছ ধরছিলেন। ওই সময় মৎস্য ঘেরের কর্মচারীরা ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিম নিকারীকে আটক করে সামান্য মারপিট করে এবং ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে খবর দেয়। মশিয়ার রহমান তাকে ছেড়ে দিতে বলে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে ছেলে আটকের  খবর শুনে সেলিম নিকারীর পিতা লুৎফর নিকারী (৬৫) তাকে বাঁচাতে ঘটনাস্থলে যাওয়ার পথে প্রায় ৭০০ মিটর দূরে একটি ভেড়ির উপর পড়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে সেলিম নিকারীর দাবি, তিনি পাশর্^বর্তী সরকারি খালে মাছ ধরছিলেন। তাকে চেয়ারম্যানের ঘেরের কর্মচারীরা আটক করে মারধর করে। এ সময় তার পিতা লুৎফর নিকারীকে এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সেলিম নিকারী বাদী হয়ে তিনজনকে আসামি করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

এদিকে মৃত লুৎফর রহমান নিকারীর ভাইপো রুহুল আমিন নিকারীর ঘেরের কর্মচারী মুজাহিদুল সরদার জানান, তিনি দেখেন এক ব্যক্তি অসুস্থ লুৎফর নিকারীকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। পরবর্তীতে জানতে পারেন তিনি মারা গেছেন। তবে সেখানে সরদার মশিয়ার ছিল না।

তবে নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরছিলেন লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের ভেড়ি রয়েছে। খাল থেকে ধরে সেলিমকে আটকে রাখেন মশিয়ারের সহযোগী রনি। এরপর সরদার মশিয়ার ঘটনাস্থলে পৌঁছে বারুইহাটি গ্রামের রনি, হাজরাকাটী গ্রামের তুহিন শেখসহ তিনজন মিলে তাকে মারপিট করেন। ছেলেকে মারপিটের ঘটনা শুনে বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌড়ে যান। সেখানে যাওয়া মাত্রই তাকেও মারপিট করেন। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

সরদার মশিয়ার রহমানের বড় ভাই সরদার গোলজার হোসেন জানান, ঐদিন রাতে ৭/৮ জন একসাথে মিলে তার ছোট ভাইয়ের ঘেরের মাছ লুট করতে আসে। এ সময় সেলিম নিকারীকে কর্মচারীরা আটক করলে বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে সেলিম নিকারীর পিতা লুৎফর রহমান নিকারী ঐ রাতে হন্তদন্ত হয়ে ঘেরের দিকে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার উপর পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করেন। যতদূর জানা যায়, মৃত লুৎফর রহমানের হার্টের অসুখ ছিল এবং নিয়মিত হার্টের ওষুধ গ্রহণ করতেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়েত বলেন, নিহত লুৎফর রহমান নিকারীর শরীরে দৃশ্যত এবং ময়না তদন্তের সময় কাটার পর কোন মারপিটের কিংবা আঘাতের চিহ্ন পায়নি মেডিকেল টিম। তবে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেতে মাস খানেক সময় লাগতে পারে। তাছাড়া ভিসেরা এবং হিস্ট্রো প্যাথলজিক্যাল পরীক্ষা সময় সাপেক্ষ ব্যাপার। রিপোর্টগুলো আসলে লুৎফর নিকারীর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

করেস্পন্ডেন্ট August 28, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা : প্রতিবাদে সভা
Next Article বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করলেন রূপালী পরিচালক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?