By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: একই দিনে খুলনার দুই রাজনীতিকের জন্মদিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > একই দিনে খুলনার দুই রাজনীতিকের জন্মদিন
Uncategorized

একই দিনে খুলনার দুই রাজনীতিকের জন্মদিন

Last updated: 2021/06/02 at 12:45 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক
জন্মভূমি রিপোর্ট
১৯৫২ সালের ১ জুন বর্তমান বাগেরহাট জেলার রামপালে জন্ম নেওয়া আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক হলেন একজন পোঁড় খাওয়া রাজনীতিবিদ। তিনি হয়েছেন বারবার সংসদ সদস্য। ছিলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র।
স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন খুলনার প্রবীণ রাজনীতিবিদ সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ১৯৭৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তৎকালীন খুলনা পৌরসভার মহসিনাবাদ ইউনিয়নের কমিশনার ছিলেন। এরপর বাগেরহাট-৩ আসন থেকে তিনি ১৯৯১, ১৯৯৬ (ত্রাণ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন), ২০০১ ও ২০১৪ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
মাঝে ২০০৮ সালে তিনি খুলনা সিটি মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে পরাজিত হলেও সর্বশেষ ২০১৮ সালে পুনরায় তিনি সিটি মেয়র নির্বাচিত হন। দেশের রাজনীতিতে সততার প্রতীক হয়ে ওঠা এই বর্ষিয়ান রাজনীতিবিদ খুলনা নগরীর মুন্সীপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে বাস করেন।
১ জুন ছিলো আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের জন্মদিন। খুলনার উন্নয়ন ও নাগরিক সংকট নিরসনে সাধারণ মানুষের অন্যতম ভরসা তালুকদার আব্দুল খালেককে শুভেচ্ছা জানিয়েছেন আপামর সাধারণ মানুষ। সকাল থেকে নগরভবন ও বিকেলে দলীয় কার্যালয়ে তাঁর শুভাকাঙ্খিদের ফুলেল শুভেচ্ছায় ৬৯-এ পা দেওয়া এই মানুষটিকে সকলে বরণ করে নেন। শুভ জন্মদিন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান

আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মিজান। খুলনার সাধারণ মানুষের কাছে আলহাজ্ব মিজান নামে পরিচিত। জাতীয় সংসদের খুলনা-২ (সদর) আসনের সাবেক সদস্য। তিনি দীর্ঘদিন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
১৯৫৭ সালের পহেলা জুন খুলনায় জন্মগ্রহণ করেন আলহাজ্ব মিজান। পিতা আলহাজ্ব সামছুর রহমান মানি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ও খুলনা আওয়ামী লীগের অন্যতম নেতা।
বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ও পিতার পথ অনুসরণ করে আলহাজ্ব মিজান খুলনার আওয়ামী রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক ও সভাপতি দায়িত্ব পালন করেছেন। এরশাদ বিরোধী আন্দোলন, ১৯৯১-৯৬ বিএনপি ক্ষমতায় থাকাকালিন সময় এবং ২০০১-২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত খুলনার রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পরে ২০০৪ সাথে কাউন্সিলের মাধ্যমে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও ২০১৪ সালের নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলহাজ্ব মিজান খুলনায় আওয়ামী রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।
খুলনার মানুষের মিজান ভাইয়ের জন্মদিন ছিলো ১ জুন। কখনই আড়ম্বরপূর্ণ জন্মদিন পালন না করলেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় ভাসিয়েছেন তাদের প্রিয় মিজান ভাইকে। শুভ জন্মদিন আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মিজান।

করেস্পন্ডেন্ট June 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শোকাবহ জুন
Next Article গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা নিশ্চিত করুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?