By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু বৃহস্পতিবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু বৃহস্পতিবার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু বৃহস্পতিবার

Last updated: 2023/09/06 at 5:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে যোগ্য শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নিশ্চায়নের সুযোগ পাবেন। এর মধ্যে যারা নিশ্চায়ন করবেন না তাদের ফল বাতিল হয়ে যাবে। নতুন করে তাদের আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছে, অনেকেই পছন্দের কলেজ পায়নি বলে নিশ্চায়ন নিয়ে ধোঁয়াশায় রয়েছে। এটা পরিষ্কার হওয়ার প্রয়োজন। উদাহরণ দিয়ে বলেন, একজন শিক্ষার্থী প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ। কিন্তু সে তৃতীয় পছন্দ অন্য কোন কলেজ পেয়েছেন। এখন তাকে এই কলেজের নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। এখন যদি কেউ নিশ্চায়ন না করে তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে তৃতীয় যে কলেজ পেয়েছিল সেটি না পেতে পারে। এতে তার দুই কূলই হারাতে হবে।

জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসার বলেন, প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছেন অবশ্যই তাকে নিশ্চায়ন করতে হবে এবং সেটি ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যেই। এর মধ্যে নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে এবং তিনি মাইগ্রেশন থেকে বঞ্চিত হবেন।

মঙ্গলবার একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তবে আবেদন করেও নির্বাচিত হতে পারেননি ৪৫ হাজার ১৮৩ জন। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী বিভিন্ন কলেজ মাদরাসায় ভর্তির আবেদন করেছিলেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের ফল প্রকাশ হওয়ার পর ৭ থেকে ১০ সেপ্টেম্বর নিশ্চায়নের সুযোগ পাবে নির্বাচিত শিক্ষার্থীরা। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চায়ন ফি ছিল মোট ৩২৮ টাকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাখিকে অদ্ভুত মুসলিম বললেন গওহর খান!
Next Article ভারত ও হিন্দুদের সঙ্গে সম্পর্ক ফাটলের চেষ্টা হবে, সতর্ক থাকুন: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?