By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে

Last updated: 2020/09/04 at 8:14 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে এডমিরালের নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে এডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রেস সচিব আরো জানান, ব্যাজ পরানোর অনুষ্ঠান শেষে নতুন নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। এ সময়ে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে নৌবাহিনী প্রধানের সাফল্য এবং তাকে এ ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বান দেন।

অনুষ্ঠানে এ সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সরকার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়।

গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশান প্রকাশ করে। এতে বলা হয়, এই নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস এডমিরাল পদে উন্নীত হবেন।

গত ২৬ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে ভাইস এডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

নোটিফিকেশানে বলা হয়, মোহাম্মদ শাহীন ইকবাল ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক নৌ বাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই অবসরে যান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 4, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ
Next Article ইউএনও ওয়াহিদাকে গভীররাতে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?