By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এলাকার নিরীহ মানুষকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সন্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > এলাকার নিরীহ মানুষকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সন্মেলন
Uncategorized

এলাকার নিরীহ মানুষকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সন্মেলন

Last updated: 2022/07/17 at 10:03 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
যশোর অফিস
যশোর সদরের নুরপুর মাঠপাড়ার বহুল আলোচিত ইজিবাইক চোর সিন্ডিকেটের প্রধান রবিউল ইসলামের বিরুদ্ধে এবার এলাকার নিরীহ মানুষকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রবিউল ওই গ্রামের জামাল গাজী ওরফে কানা জামালের ছেলে। সে আন্ত:জেলা ইজিবাইক চোর সিন্ডিকেটের প্রধান বলে পরিচিতি পেয়েছে বলে অভিযোগ এসেছে। রোববার সকালে প্রেসক্লাব যশোরে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্যা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ডাকাতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্যা বলেন, নূরপুর গ্রামের জামাল গাজী ওরফে কানা জামালের ছেলে রবিউল ইসলাম খুলনা বিভাগীয় চোর সিন্ডিকেটের সদস্য। সে একাধিকবার চুরির অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক হয়। এরমধ্যে শুধুমাত্র কোতয়ালী থানা পুলিশ তার বাড়ি থেকে বিভিন্ন সময়ে ৯ টি অটো ভ্যান ও ৬ টি অটো রিকশা উদ্ধার করে। রবিউলের এসব অপকর্মের বিষয়ে প্রতিবাদ করায় সে ষড়যন্ত্র করে আমার ছেলে সজিবকে মাদকের মামলা দিয়ে হয়রানি করছে। বিভিন্ন পুলিশের সাথে তার সম্পর্ক থাকার সূত্রে এসব কর্মকান্ড করছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতিমধ্যে চোর সিন্ডিকেটের সদস্য রবিউলের ষড়যন্ত্রে আমার ছেলেকে যশোর র‌্যাব অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তদন্ত করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রবিউলের বিরুদ্ধে যশোরসহ আশপাশের বিভিন্ন জেলায় একাধিক চোর মামলা রয়েছে। এরমধ্যে ঝিনাইদহ থানার মামলা নং ৩৫-তারিখ ২২.০৪.২০২১, যশোর কোতয়ালি থানার মামলা নং ১৯ তারিখ ১৬.০৯.২০১৯, মামলা নং ৫৬, তারিখ ২৪.০৫.২০২২, মামলা নং ৪৭ তারিখ ১৭.০৫.২০২২ ও মামলা নং ১০ তারিখ ৫.১১.২০২০।
সংবাদ সম্মেলন থেকে চোর চক্রের হোতা রবিউল ইসলাম ও তার অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। #
করেস্পন্ডেন্ট July 17, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনা সারারাত জেগে থাকেন, যেন দেশের মানুষ ঘুমাতে পারে
Next Article উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নে নাগরিকদেরও দায়িত্ব আছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?