By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

Last updated: 2023/08/30 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আজ দীর্ঘ ১৫ বছরের আক্ষেপ মোচন করল পাকিস্তান। সেই ২০০৮ সালে সবশেষ এশিয়া কাপের আয়োজক হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানের মাটিতে বড় কোন টুর্নামেন্ট আয়োজিত হয়নি। অবশেষে আজ মুলতানে নেপালের বিপক্ষে এশিয়া কাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ দিয়ে নতুন ইতিহাস রচনা করল পাকিস্তান। ঐতিহাসিক এই দিনে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অধিনায়ক বাবর আজম।

ছয় দলের এশিয়া কাপ এবার পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের মাত্র চারটি ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে। ভারতের সব ম্যাচ এবং ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

এসিসি প্রিমিয়ার কাপ জিতে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার গৌরব অর্জন করেছে নেপাল। অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটের যেকোন ফরম্যাটে প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হতে চলছে নেপাল। নেপালের ইতিহাস গড়ার ম্যাচে উচ্ছসিত তাদের সমর্থকরা।

দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান ওয়ানডে ফরম্যাটের এক নম্বর দল হিসেবে আজকের ম্যাচে মাঠে নামবে। আত্মবিশ্বাসী বাবর আজমরা ম্যাচের আগের দিনই তাদের একাদশ ঘোষণা করেছে। অপরদিকে নেপালের পোস্টারবয় সন্দীপ লামিচানের এশিয়া কাপ খেলা নিয়ে শঙ্কা থাকলে অবশেষে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজ একাদশেও রয়েছে।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সালমান আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

নেপাল একাদশ:
কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ভীম শারকি, রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছনে ও ললিত রাজবংশী।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে অভাবনীয় সাফল্যের দ্বার উন্মোচিত: এমপি সালাম মূর্শেদী
Next Article কুমিল্লায় প্রবাসী হত্যায় স্ত্রীসহ চারজনের ফাঁসি, মেয়ের যাবজ্জীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?