By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এসএসসি ও সমমানের পরীক্ষা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > এসএসসি ও সমমানের পরীক্ষা
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

এসএসসি ও সমমানের পরীক্ষা

Last updated: 2024/02/16 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এসএসসি ও সমমানের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় সব মিলে ২০ লাখের বেশি পরীক্ষার্থীর অংশ নিচ্ছে। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। ৩ হাজার ৭০০ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় জরুরি প্রয়োজনে ট্রিপল নাইনে (৯৯৯) কল করে সহায়তার আহ্বান জানানো যাবে। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলায় সহায়তা করার জন্য সারা দেশেই এ ধরনের ব্যবস্থা রাখা হবে।

এসএসসি শিক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের নির্দেশনাগুলো মানার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।

অতীতে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও ভুলত্রুটির ঘটনা ঘটেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের ভুলত্রুটির সূত্রপাত হলে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে হবে। যেহেতু পরীক্ষার্থীরা বহুদিন পর পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে, সেহেতু তাদের কারও কারও মনে ভীতি থাকা অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক প্রস্তুতি ও মনোবল এ শঙ্কা দূর করবে। আমরা মনে করি, নিজের ওপর শতভাগ বিশ্বাস রাখলে শিক্ষার্থীরা পরীক্ষাবিষয়ক চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করতে পারবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করতে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে। পরীক্ষাসংশ্লিষ্ট কেউ যেন কোনো ধরনের অপকর্ম করার সুযোগ না পায় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশ্নপত্র ফাঁসবিষয়ক গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১
Next Article ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 16 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?