By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কপিলমুনিতে বসত বাড়ীতে হামলার হুমকি : নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কপিলমুনিতে বসত বাড়ীতে হামলার হুমকি : নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কপিলমুনিতে বসত বাড়ীতে হামলার হুমকি : নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

Last updated: 2024/05/18 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে বসত বাড়ীতে হামলা করে দখল নেওয়ার হুমকি অব্যাহত রেখেছে প্রতিপক্ষ শরীক জনৈক সুধাংশ বিশ্বাস। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তপন গংসহ তাদের পরিবারের সদস্যরা। এব্যাপারে পাইকগাছা থানা পুলিশের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে প্রকাশ, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির নোয়াকাটী মালোপাড়া এলাকার মৃতঃ গৌরপদ বিশ্বাসের পুত্র যথাক্রমে বরুণ বিশ্বাস, তপন বিশ্বাস ও তরুন বিশ্বাস। এদিকে তাদের অপর শরীক মৃতঃ বিমল বিশ্বাস এর পুত্র সুধাংশ বিশ্বাস। তাদের উভয়ের বসত বাড়ীর শ্রেণী দুটি ভাগে বিভক্ত। এমতাবস্থায় উভয়ের পিতার পিতামহ ভেলু বিশ্বাস নোয়াকাটী মৌজার ৮৯ নং খতিয়ান অন্তগর্ত বি আর এন ২৮/২৯ দাগের ১৫ শতক সম্পত্তি ১৯৭৪ সালে ৫৪৯১ নং দলিলমূলে মহাজন গাজীর নিকট বিক্রয় করেন। এরপর একই সম্পত্তি মহাজন গাজী ১৯৮০ সালে ১০৬৯৪ নং দলিল মূলে মৃতঃ গৌরপদ বিশ্বাস এর স্ত্রী সাবিত্রী বালা অর্থাৎ তপন গংদের মাতার নামে ক্রয় করে। সে অনুযায়ী ১৯৮১-৮২ সালে পাইকগাছা সহকারী কমিশনার ভূমির ৭১০ নং নাম পত্তন কেচের ১৪৩ ধারামতে উক্ত ১৫ শতক সম্পত্তি নিজ নামে রের্কড করে স্ব-অবস্থানে বসত বাড়ী নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে তারা। এক্ষণে ভুল বশত মাঠ জরীপে বি আর এস ২০১ নং খতিয়ানে গৌরপদ বিশ্বাস ও বিমল চন্দ্র বিশ্বাসের নামে ৭ শতক ও ৪৫৮ নং খতিয়ানে গৌরপদ বিশ্বাসের স্ত্রী সাবিত্রী বালার নামে ৮ শতক সম্পত্তি রের্কড হয়ে পৃথক দুটি খতিয়ান সৃষ্টি হয়েছে। এ সুযোগে সুধাংশ বিশ্বাস তার পিতার নামে বি আর এস খতিয়ানে ভুলবশত সাড়ে ৩ শতক সম্পত্তি রের্কড হওয়ায় উক্ত জমি নিজের অনুকূলে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এ সংক্রান্ত বিষয়ে তপন গংরা রের্কড সংশোধনী মামলা ও সুধাংশ বিশ্বাস একটি বাটোয়ারা মামলা পাইকগাছা জজ আদালতে দাখিল করেছেন। যাহা এখন চলমান রয়েছে। তন্মধ্যে সুধাংশ বিশ্বাস উপজেলা নির্বাহী আদালতে এম আর-৩৫১/২০২৩ নং কেস দাখিল করলে উক্ত মামলার তদন্ত প্রতিবেদন তপন বিশ্বাস গংদের অনুকূলে যায়। এ ব্যাপারে তপন বিশ্বাসের অপর ভ্রাতা বরুণ বিশ্বাস বলেন, মূলত তারা আমাদের ভোগ দখলে থাকা সম্পত্তি জোর পূর্বক দখল নিতে পায়তারা করছে। এ সম্পত্তি আমাদের মাতা সাবিত্রী বালার নামে কেনা সম্পত্তি। সুধাংশ বিশ্বাস মূলত আমাদের বসত বাড়ীর জায়গা জোর পূর্বক দখল করতে চাই। এখানে আদৌও তাদের কোন ঘর ছিলনা। যাহা নির্বাহী আদালতে তাদের দাখিলকৃত মামলার নায়েব তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। উক্ত বিষয়ে প্রতিপক্ষরা আমাদের উপর হুমকি অব্যাহত রেখেছে। ফলে আমরা আশংকা করছি তারা যে কোন মূহর্তে বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর অর্তিকিত হামলা চালাতে পারে। যাহার কারণে আমাদের পরিবারসহ আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের জরুরী হস্থক্ষেপ কামনা করছি। এব্যাপারে সুধাংশ বিশ্বাস জানান, আমার ঐ জমিতে ঘর বাঁধা ছিল। যেটা তপন বিশ্বাস গং ভেঙ্গে নদীতে ভাসিয়ে দিয়েছে। বি আর এস ২০১ নং খতিয়ানে সাড়ে ৩ শতক সম্পত্তি যেহেতু আমার পিতা মৃতঃ বিমল বিশ্বাস এর নামে। সেহেতু আমি তার ছেলে হিসেবে উক্ত সম্পত্তি প্রাপ্য দ্বার। এ ব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্পের এ এস আই হুমায়ুন আহমেদ জানান, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানের নির্দেশে ঘটনারদিন মঙ্গলবার (১৪ মে) আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সুধাংশ বিশ্বাসের ভাষ্যমতে তর্কিত সম্পত্তির উপর তার নাকি একটা ঘর ছিল। যেটা তার প্রতিপক্ষ শরীকগণ ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় সে পাইকগাছা থানায় একটি জিডি করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : দুদু
Next Article নিখোঁজের ২৫ দিন পর বাড়ি ফিরলেন গুরুচরণ সিং
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?