By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কয়রায় ওষুধ ব্যবসায়ী আকবর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > কয়রায় ওষুধ ব্যবসায়ী আকবর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
Uncategorized

কয়রায় ওষুধ ব্যবসায়ী আকবর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Last updated: 2021/02/28 at 11:55 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলী (৭০) হত্যা মামলার পাঁচ আসামিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদÐে দÐিত করেছেন। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরও ছয় মাস কারাবাসের আদেশ দেয়া হযেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে অতি: জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নাকশা গ্রামের মামুন গাজী, মোশারফ হোসেন, শেখ সাজিদুর রহমান, নুরু রহমান এবং শেখ মতিয়ার রহমান। রায় ঘোষনার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার আরেক আসামি কামরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

২০১৩ সালের ২৬ জুলাই। রমজান মাস। সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন বৃদ্ধ আকবর। ভোর রাত সোয়া তিন টার দিকে তিনি নিজ গ্রামস্থ ব্যবসা প্রতিষ্ঠান ওষুধের দোকানটির সামনে যান। সেখানেই ওৎ পেতে ছিল ঘাতক দলের সদস্যরা। তারা তাকে ধঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। রক্তাক্ত জখম রবিউলের আর্তচিৎকারে তার স্বজনেরা ছুটে আসেন। তাদের কাছে তিনি মৌখিকভাবে মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যান। বলেন-আততায়ীদের নাম। হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়। আদালতের এপিপি এডভোকেট এম ইলিয়াস খান দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাÐের পর নিহতের বড় ছেলে রবিউল ইসলাম ছয় জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউপি নির্বাচনে যাবে না বিএনপি
Next Article গুলি করে লেডি গাগার কুকুর ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?