By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কয়রায় হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার পাঠদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কয়রায় হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার পাঠদান
জেলার খবরতাজা খবর

কয়রায় হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার পাঠদান

Last updated: 2023/01/17 at 7:30 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলা সদরের ৩৭নং গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম শিক্ষার পাঠদান করছেন হিন্দু শিক্ষক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানির পর ওই এলাকার অভিভাবক ও জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়টিতে প্রায় চল্লিশ শতাংশ মুসলিম শিক্ষার্থী থাকলেও মুসলিম শিক্ষক না থাকায় বিগত দেড়-দুই বছর যাবত বাধ্য হয়ে হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে কর্মরত চারজন শিক্ষকই সনাতন ধর্মাবলম্বী, তাদের দিয়ে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের আরবি ভাষা বুঝে পড়ানো অনেক সমস্যা হচ্ছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিজন বিহারী বর্মন বলেন, এর আগে একজন মুসলিম শিক্ষক ছিল তিনি এক দেড় বছর আগে বদলি হয়ে গেছে, যে কারণে বাধ্য হয়েই হিন্দু শিক্ষক দ্বারা ইসলাম শিক্ষার বই পড়ানো হচ্ছে, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে মৌখিকভাবে জানানো হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার বলেন বিষয়টি এতদিন বুঝতে পারিনি এ বিষয়ে ম্যানেজিং কমিটির সকলের সাথে আলোচনা করে শিক্ষা অফিস কে অবহিত করা হবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু বলেন, বিষয়টি অবগত হলাম দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

করেস্পন্ডেন্ট January 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপ উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Next Article শীতে মুগ্ধতা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?