By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রার খরস্রোতা কপোতাক্ষ এখন সরু খাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রার খরস্রোতা কপোতাক্ষ এখন সরু খাল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রার খরস্রোতা কপোতাক্ষ এখন সরু খাল

Last updated: 2023/12/03 at 7:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : কপোতাক্ষ নদটি যশোর হয়ে খুলনার কয়রা উপজেলার বুক চিরে শিবসা নদীতে গিয়ে মিশেছে। এই নদের স্রোত আর গভীরতা নিয়ে নানা গল্প প্রচলিত আছে কয়রার আমাদী এলাকার মানুষের মধ্যে। নদ দিয়ে চলাচল করা লঞ্চ আর মাছ ধরার স্মৃতি এখনো হাতড়ে বেড়ায় ওই এলাকার মানুষ। তবে এর সবই এখন অতীত।

কয়রার আমাদী এলাকা থেকে পাশের পাইকগাছা উপজেলার বোয়ালিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার খরস্রোতা কপোতাক্ষ নদের অংশটি প্রাণ হারিয়েছে আরও আগে। দুই বছর ধরে চলছে মুমূর্ষু অবস্থা। একসময়ের ১৫০ মিটার প্রশস্ত নদটি এখন পরিণত হয়েছে ৩-৪ মিটার সরু খালে। ভাটায় সেখানে নৌকা চালানো যায় না। হেঁটেই পার হয় মানুষ।

কপোতাক্ষের এমন মৃত্যু দেখে শঙ্কার কথা বলেছেন এলাকার মানুষ। তাঁরা বলছেন, নদটি বাঁচানো না গেলে ভবিষ্যতে আরও খারাপ দিন আসবে। কারণ, কয়রা উপজেলা ও পাইকগাছা উপজেলার অধিকাংশ এলাকার পানি কপোতাক্ষ নদ দিয়েই নিষ্কাশিত হয়। নদ না থাকলে ভবিষ্যতে ওই এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

কয়রার আমাদী এলাকায় গিয়ে দেখা যায়, বিশাল নদটি সরু খালের মতো প্রবাহিত হয়ে কোনোরকমে টিকে আছে। নদের দুই পাশে জেগেছে বিশাল চর। সেখানে চলছে দখলের উৎসব। চর দখল করে বাড়িঘর থেকে শুরু করে, চিংড়িঘেরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়া চরে তৈরি করা হচ্ছে নতুন তিনটি ইটের ভাটা।

কয়রার আমাদী এলাকার কপোতাক্ষের পাশেই রফিকুল ইসলাম গাজীর বাড়ি। পুরোনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, একসময় তাঁর বাড়ির পাশেই ছিল লঞ্চঘাট। ১০-১২ বছর আগেও এই নদে স্রোত ছিল, ছিল জোয়ার-ভাটার খেলা। কিন্তু কপোতাক্ষের দিকে তাকালে এখন সে কথা বিশ্বাস করাই কঠিন।

কপোতাক্ষপারের নাকশা গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব মতিয়ার রহমান বলেন, ‘আমার যৌবনে এই কপোতাক্ষ নদেরও যৌবন ছিল চোখে পড়ার মতো। দূর থেকেই এই নদের গর্জন শোনা যেত। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি আর কপোতাক্ষ নদও শুকিয়ে গেছে। আমি যেমন অর্ধেক মৃত, কপোতাক্ষ নদও তেমন। আগে নদে ১৫-২০ হাত পানি ছিল। দুই বছর ধরে ভাটির সময় নৌকাও চলে না।’

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, উপকূলীয় উপজেলা কয়রা এমনিতেই দুর্যোগের ঝুঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে ২০ বছর ধরে কপোতাক্ষের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করায় নদটি মৃতপ্রায়। অথচ এই কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে কয়রা উপজেলার কপোতাক্ষপারের মানুষের জীবন-জীবিকায় আরও বিপর্যয় নেমে আসবে।

পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২৪ সালের মধ্যে খুলনার পাইকগাছা বোয়ালিয়া থেকে কয়রা উপজেলার আমাদী পর্যন্ত ৩০ কিলোমিটার কপোতাক্ষ নদ পুনঃখনন করা হবে। এ খননকাজ শেষ হলে কয়রা ও পাইকগাছা উপজেলার জলাবদ্ধতা নিরসন হবে। সঙ্গে সঙ্গে নৌপথে ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগব্যবস্থা সুগম হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২
Next Article কুষ্টিয়া-৪ আসনের বেশির ভাগ প্রার্থীই অপরিচিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 2 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?