By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: করোনা ভীতি কমে গেছে বিধায় মানুষ মাক্স ব্যবহারে অনুৎসাহী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > করোনা ভীতি কমে গেছে বিধায় মানুষ মাক্স ব্যবহারে অনুৎসাহী
শীর্ষ খবর/ তাজা খবর

করোনা ভীতি কমে গেছে বিধায় মানুষ মাক্স ব্যবহারে অনুৎসাহী

Last updated: 2020/10/13 at 12:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বাড়ি শ্রমজীবী আ: রশিদের। প্রতিদিন তার রিক্সাখানা নিয়ে আসেন পিরোজপুর শহরে। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় হয় তা নিয়ে ফিরে যান বাড়িতে। একদিন রশিদের রিক্সায় চড়তে দিয়ে কথা হয় তার (রশিদের) সাথে। রশিদের কাছে জানতে চাই করোনা সংক্রমণ চলছে, মাক্স ব্যবহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা আছে। প্রচারণাও চালানো হয়েছে মাক্স ব্যবহারের জন্য। না মানলে জরিমানার বিধানও আছে। কেন ব্যবহার করছেন না মাক্স? কথা ঘুরিয়ে আ: রশিদ বললেন, ৯০ ভাগ লোক মাক্স ব্যবহার করেনা। আ: রশিদ বলেন, মোরা যেমন তেমন অনেক ভদ্দর লোকরা মাক্স ব্যবহার করেনা। আ: রশিদের রিক্সায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিলল তার ভাষ্যের সত্যতা। মনে হলো করোনা চলে গেছে। হাটে-বাজারে, স্বাস্থ্যকেন্দ্রে, সভা-সমাবেশে সামাজিক দূরত্ব মানছেনা কেউ। অনেকেই ব্যবহার করছেনা মাক্স।

রোববার পিরোজপুর জেলা হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। কোন রকম সামাজিক দূরত্বের বালাই নাই। দু-চার জনের মুখে মাক্স দেখা গেল। প্রতি ডাক্তারের কক্ষের সামনে লোকজনের ঠাসাঠাসি। চিকিৎসা নিতে আসা নান্টু নামে একজন জানান, করোনার শুরুর প্রথম দিকে ডাক্তাররা দূর থেকে রোগী দেখতেন এখন প্রায় আগের মত (করোনার আগে যে রকম রোগী দেখতেন) রোগী দেখছেন তারা।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহম্মাদ আল মুজাহিদ জানান, মাক্স পড়ার বিষয়ে মানুষ সচেতন না। মাক্স না পড়ার কারনে অনেককে জরিমানা করা হয়েছে, ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলম জানান, মানুষের মধ্য থেকে করোনা ভিতি কমে গেছে এ কারনে মানুষ মাক্স ব্যবহারে অনুৎসাহী।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুর রহমান জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, পাশাপাশি সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এরপর তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, মানুষ সচেতন খুবই কম। আগে জরিমানা করা হয়েছে। এখন সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, করোনা পরিস্থিতি অনেকদিন বিরাজ করার কারনে মানুষের মধ্যে সহনীয় প্রভাব চলে এসেছে। যে কারনে মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 13, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্ষণ একটি জঘন্য অপরাধ
Next Article প্রথম ধাপে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে করোনা মোকাবেলার চেষ্টা চলে : ডা: শেখ বাহারুল আলম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 38 minutes ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 40 minutes ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 41 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 53 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 58 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?