By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কারা কর্তৃপক্ষের গাফিলতি নয় কি?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > কারা কর্তৃপক্ষের গাফিলতি নয় কি?
সম্পাদকীয়

কারা কর্তৃপক্ষের গাফিলতি নয় কি?

Last updated: 2021/03/10 at 12:14 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘বন্দি নির্যাতনের’ রেশ না কাটতেই হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনে তোলপাড় চলছে। এমতাবস্থায় কারাগারের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গত শনিবার নিখোঁজ হন ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতি। তিনি নরসিংদীর রায়পুরার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির পুত্র। চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ৮ ফেব্রæয়ারি আগ্রাবাদের মিস্ত্রিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ৯ ফেব্রæয়ারি থেকে রুবেল কারাগারে ছিল। তাকে রাখা হয়েছিল কেন্দ্রীয় কারাগারে ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে। শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে রুবেলের অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। দিনভর খোঁজ না পেয়ে শনিবার রাত পৌনে ১১টার দিকে কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে আরেক কারারক্ষীর বিরুদ্ধে। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান ও জেলার রফিকুল ইসলাম ও কারা ডাক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে একজন বন্দিকে ভয়াবহ নির্যাতন করার অভিযোগ ওঠে। ওই বন্দির স্ত্রী তার স্বামীকে নির্যাতন করার অভিযোগ করে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই। ব্যবসায়িক একটি মামলায় আড়াই মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন রূপম কান্তি নাথ। হঠাৎ অসুস্থ হয়ে গেলে ২৫ ফেব্রæয়ারি ভর্তি করা হয় চমেক হাসপাতালে। কারাগারে পড়ে গিয়ে অসুস্থ হওয়ার কথা বলা হলেও ৬০ বছর বয়সি রূপমের দেহে আছে আঘাতের চিহ্ন। রয়েছে শরীরের স্পর্শকাতর জায়গায় মারাত্মক জখম। রূপমের স্ত্রী অভিযোগ করেন, এ বছরের ২৪ ও ২৫ ফেব্রæয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপমকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার চেষ্টা করা হয়। তিনি বলেন, একটি বিষয়ে সম্মতি আদায় করতে না পারায় তাকে (রূপম) হত্যাচেষ্টা করা হয়। চট্টগ্রাম কারাগারে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা যথাযথ করার ক্ষেত্রে যে যথেষ্ট ঘাটতি রয়েছে- পরপর দুটি ঘটনায় তা-ই উন্মোচন করে দিয়েছে। গুরুত্বের সঙ্গে এ ব্যাপারে দৃষ্টি দেয়া ও কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে কারা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি গণমাধ্যমে উঠেছে। এই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় একরাতে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
Next Article সুন্দরবনের হরিণ মেরে ভূরিভোজ: অভয়ারণ্য কেন্দ্র প্রধান বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 7 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 11 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 12 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

অমর একুশে অন্তহীন প্রেরণার উৎস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?