By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুষ্টিয়া চুয়াডাঙ্গায় দেশসেরা গরুতে জমজমাট মেলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়া চুয়াডাঙ্গায় দেশসেরা গরুতে জমজমাট মেলা
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া চুয়াডাঙ্গায় দেশসেরা গরুতে জমজমাট মেলা

Last updated: 2023/11/11 at 4:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
কুষ্টিয়া প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা। এ জেলার উত্তর-পশ্চিমে মেহেরপুর আর উত্তর-পূর্বে কুষ্টিয়া। মাথাভাঙ্গা নদী অববাহিকার জনপদকে বলা হয় গরুর রাজধানী। রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের চুয়াডাঙ্গার গ্রামে গ্রামে গড়ে উঠেছে গবাদি পশুর হাজারো খামার।
গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী মেলা ঘিরে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে আকর্ষণীয় সব পশু নিয়ে বসে কয়েক হাজার খামারির মিলনমেলা। মেলা প্রাঙ্গণে হালকা শীতের সকালে পাতলা কুয়াশার চাদর। এরই ফাঁকে উঁকি দিতেই মাঠের চারদিকে প্যান্ডেল, ভেতরে সারি সারি ঘর। সেখানে শোভা পাচ্ছে নানা রং ও হরেক জাতের গরু। বিশাল দেহের এসব গরু সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা।
গরুমেলা ঘিরে গ্রামীণ জনপদের খামারগুলোতে উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতির কমতি নেই। নিজের সবচেয়ে আকর্ষণীয় গরু মেলায় ওঠাতে প্রস্তুত খামারিরা। মাঠের এক পাশে বানানো হয়েছে মঞ্চ। সেখানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মেলা উদ্বোধন করেন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। মেলার আয়োজক সংগঠন বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন এ সময় তুলে ধরেন খামারিদের সুখ-দুঃখের কথা।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের পর এবারই প্রথম প্রান্তিক পর্যায়ে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা নিয়ে ‘ত্রি-জেলা গরুমেলা’ করা হচ্ছে। তৃণমূলের খামারিদের উৎসাহ দেওয়া, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও তাদের দুঃখ-দুর্দশা ভাগাভাগি করে নিতে এমন আয়োজন সারাদেশেই করার পরিকল্পনা রয়েছে।
মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও কয়েক বছর ধরে আমিষ পণ্যটির দাম বেড়েই চলেছে। তবে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কাজ করা গেলে মাংসের দাম কমানো সম্ভব বলে মনে করেন ইমরান হোসেন। তিনি বলেন, ‘মাংসের চাহিদা পূরণে ব্রাহামা জাতের গরু উৎপাদনে এক দশক আগে নানা প্রকল্প নেয় সরকার। খামারিরাও জাতটি লালনপালন করে যখন সাফল্যের মুখ দেখেন, তখন থেকে এটি আমদানি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর দেশি জাতের গরু কৃত্রিম প্রজননের জন্য চার ধরনের সিমেন প্রস্তুত করে। আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহিওয়াল ও মুন্সীগঞ্জ– এসব জাতের গরু থেকে শুধু মাংস উৎপাদন সম্ভব। দুই বছর বয়সী এ জাতের একটি গরুর মাংস হয় ১২০-১৫০ কেজি। বিপরীতে দেশি গরুর সঙ্গে এসব জাতের পরিবর্তে ব্রাহামার মতো উন্নত জাতের সংকরায়ন করা হলে একই বয়সী গরু থেকে সমান শ্রমে ২৫০-৩০০ কেজি মাংস আহরণ করা সম্ভব। এই একটি পদক্ষেপেই মাংসের উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব, যা সরাসরি মাংসের দাম কমাতে সাহায্য করবে।’
অনুষ্ঠানে প্রান্তিক খামারিরা বলেন, এ দেশে দুধ ও মাংসের জন্য ভালো জাত দরকার। যেসব অঞ্চলে দুধের গাভি ভালো হয় না, গরম বেশি, ঘাসের জোগান কম, সেখানে ব্রাহামা ব্যবহার করা যেতে পারে মাংসের জন্য। এ হিসেবে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলে মাংসের গরু তৈরির রাজধানী।
এখানকার মানুষ দুধের গরু চান না। বিপরীতে সিরাজগঞ্জ অঞ্চলে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হচ্ছে। সাধারণ মানুষের জন্য কম দামি গরুর মাংস দরকার, যা ব্রাহামার মাধ্যমেই সম্ভব হবে বলে জানান তারা।
এ সময় সচিব ড. নাহিদ রশীদ বলেন, মাংসের কথা বিবেচনা করে ব্রাহামা আমদানি, প্রজনন ও লালন-পালনের অনুমতি দেওয়ার বিষয়টি আমরা চিন্তা করব। এ নিয়ে সব পক্ষের মতামত নেব।
আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর জমে ওঠে গরুমেলা। টানা অবরোধের কবলে থাকা চুয়াডাঙ্গা শহর ও আশপাশের মানুষ দলে দলে ছুটে আসেন মেলায়। নানা প্রান্ত থেকে আসেন ৩ হাজারের বেশি খামারি। এ আয়োজনে গরু প্রদর্শন ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাম্প শো। কম দামে গরুর সুষম খাদ্য তৈরি ও জাত উন্নয়নবিষয়ক দুটি প্রশিক্ষণ পরিচালনা করেন বিশেষজ্ঞরা।
র‍্যাম্প শো মানেই আলোর ঝলকানি, সাজপোশাক, সুরের তালে তালে ক্যামেরার সামনে নতুন নতুন ডিজাইনের পোশাকে মডেলদের নানা ভঙ্গিতে হেঁটে চলা। কিন্তু চুয়াডাঙ্গায় ব্যতিক্রমী র‌্যাম্প শোতে হেঁটেছে সুসজ্জিত গরু। একেকটি গরু যেন একেকটি মডেল। বিশাল মঞ্চে হেলেদুলে শাহিওয়াল, হোলেস্টাইন ফ্রিজিয়ান ও ব্রাহামা দর্শকদের মনোযোগ কাড়ে। গতকাল মেলায় বিভিন্ন জাতের ২৫০টি গরু তোলা হলেও বাছাই করা ৩৮টি হেঁটেছে র‍্যাম্পে।
প্রদর্শনীতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, শিক্ষিত তরুণরা আধুনিক পদ্ধতিতে ষাঁড় পালনে ঝুঁকছেন। মূলত সবার সঙ্গে সবার যোগাযোগ প্রতিষ্ঠাই এ প্রদর্শনীর উদ্দেশ্য। মেলার শেষ দিন আজ শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার।
সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেই অডিও প্রসঙ্গে মুখ খুললেন বুবলী
Next Article উত্তর গাজায় দৈনিক ৪ ঘণ্টার যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 21 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 22 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 25 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 46 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?