By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় ইমরান খান রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় ইমরান খান রিমান্ডে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় ইমরান খান রিমান্ডে

Last updated: 2023/08/30 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ড বুধবার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারের গোপন তথ্য প্রকাশের আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি বিশেষ আদালত এ নির্দেশ দিয়েছে। ইমরান খানের আইনজীবী এসব তথ্য দিয়েছেন।
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর তিন বছরের কারাদণ্ড স্থগিত করার এক দিন পরে এ নির্দেশ আসে। এর আগে ৫ আগস্ট তারিখে তাকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এখন ইমরান খানের সাজা স্থগিত হওয়ার পরও বিশেষ আদালত অ্যাটক জেলা কারাগারের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যে পিটিআই প্রধানকে জেলবন্দী করে রাখতে। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে ওই অ্যাটক জেলেরই বন্দী অবস্থায় আছেন।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গঠিত ওই বিশেষ আদালত বলেছে, তাকে বিচারিক কারণে জেলবন্দী থাকতে হবে। এছাড়া তাকে কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় আজ আদালতে হাজির করতে হবে।

সাইফার মামলাটি একটি কূটনীতিক নথির সঙ্গে সম্পর্কিত। জানা গেছে যে ওই কূটনীতিক বার্তাটি হারিয়ে ফেলেছেন ইমরান খান।

তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের অভিযোগ, ওই কূটনীতিক বার্তায় ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে। একই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও মামলা চলছে।

এক দিন আগে অ্যাটক জেল সুপারকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত মুহম্মদ জুলকারনাইন বলেছেন, ইমরান খানকে কূটনীতিক বার্তা (সাইফার) প্রকাশের মামলায় বিচার বিভাগীয় রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

গত রাতে পাকিস্তানের আইন মন্ত্রণালয়ের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠিতে এ বিচার প্রক্রিয়ায় নিরাপত্তা উদ্বেগ জানিয়েছিল। অপরদিকে দেশটির আইন ও বিচার বিভাগ জানিয়েছে, কূটনীতিক বার্তা প্রকাশের মামলায় ইমরানের বিচারে তাদের আপত্তি নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রথমবারের মতো অভিনয়ে ফারুকী, সঙ্গী তিশা
Next Article অন্ধ মা ও বুদ্ধি প্রতিবন্ধি ছেলের শিকলবন্ধি জীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই: ট্রাম্প

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?