By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেডিএ’র অধীনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কেডিএ’র অধীনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কেডিএ’র অধীনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Last updated: 2023/01/26 at 11:58 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর অধিনস্থ জনভোগান্তিকর সড়ক, শহিদ শেখ আবু নাসের লিংক রোড, রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ শিববাড়ী মোড়স্থ কেডিএ ভবনের সামনে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এস এম মারুফ হোসেন, মো: হাফিজুর রহমান চৌধুরী, শাহ্ মামুনুর রহমান তুহিন, কবি সৈয়দ আলী হাকিম, মো: হেমায়েত হোসেন, মো: আনোয়ার হোসেন, মো: ফিরোজ, প্রফেসর মো: শহিদুল ইসলাম, মো: তবিবুর রহমান, এসআই ইউসুফ, আবিদ শান্ত, মো: রুহুল আমীন তালুকদার সোহাগ প্রমুখ। মানববন্ধনে নিসচা’র নেতৃবৃন্দ, ভূক্তভোগী মদিনাবাগ এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সমালোচনা করে বলেন, খুলনার উন্নয়নে কেডিএ এখন বড় বাঁধা। সরকার এই নগরীর উন্নয়নে বারবার অর্থ বরাদ্দ দিলেও তার কোন সুফল নগরবাসী পাচ্ছে না। বিশেষ করে শহিদ শেখ আবু নাসের লিংক রোড (সিটি পাইপাস), রুপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দীর্ঘ এক যুগের সংষ্কার করতে পারেনি। খুলনা মহানগরীর প্রবেশদার এসব সড়ক সংস্কার না হওয়ার কারনে প্রতিদিন শত-শত দুর্ঘটনা ঘটছে। ভয়ঙ্কর বায়ু দূষনের নগরীতে পরিণত করা হয়েছে। কেডিএকে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। শুধু মাত্র ঘোষণা দিয়ে নগরীর উন্নয়ন হবে না। তাদেরকে আন্তরিক হতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যেন প্লট-প্ল্যান এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। নগরবাসী যেন নিরাপদে পথ চলতে পারে সে সু-ব্যবস্থা কেডিএকে করতে হবে।

বক্তারা আরো জানান, কেডিএ’র ব্যবস্থাপনা সম্পূর্ণ সেনা বাহিনীর নিকট ছেড়ে দেওয়া হোক নতুবা এ অঞ্চলের মানুষের নিকট দায়িত্ব দেওয়া হোক। কেডিএ থেকে কোন ভোগান্তি আর নগরবাসী মেনে নেবে না। পাশাপাশি যে সকল ঠিকাদার কার্যাদেশ পেয়ে ধীরগতিতে কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে না পারলে তাদের কালো তালিকাভুক্ত করার দাবি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেই হাতুরুতেই আস্থা বিসিবির!
Next Article যশোরে ৭৪ ভরি স্বর্ণালংকার ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?