By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে হাসবেন তাসকিন-মিরাজরা!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে হাসবেন তাসকিন-মিরাজরা!
খেলাধূলা

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে হাসবেন তাসকিন-মিরাজরা!

Last updated: 2021/04/27 at 11:48 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হচ্ছে এই সিরিজ। দুই ম্যাচের সূচিই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে প্রথম ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়। উইকেট ছিল ব্যাটিং বান্ধব। তবে একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্ট হলেও এবার উইকেট সাহায্য করবে বোলারদের। বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন যে ইঙ্গিত দিয়েছেন তাতে, আগামাীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হাসবেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা।

সোমবার শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুজন জানান, আগের টেস্টের উইকেট একদম ফ্লাট ছিল। এমন উইকেটে টেস্টের রেজাল্ট বের করা খুব কঠিন। দ্বিতীয় টেস্টে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। ধারণা করছি সিমিং উইকেট হতে পারে, কতটুকু সিমিং হবে আমরা জানি না। মঙ্গলবার উইকেট দেখে ধারণা দিতে পারব। হয়তো কিছুটা স্পিনও ধরতে পারে। কিন্তু ফ্লাট উইকেট হবে না, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। কারণ স্বাগতিক শ্রীলঙ্কা দলও এমন উইকেট পছন্দ করেনি।

সঙ্গে যোগ করেন সুজন, এই (আগের ম্যাচের) উইকেটে টেস্ট ম্যাচ জেতানো, বোলারদের জন্য খুবই কঠিন, ২০ উইকেট তোলা। আর আমাদের বোলিং আক্রমণের চেয়ে তো ওদের পেস বোলিং আক্রমণ বেশি অভিজ্ঞ। হয়তোবা আমরা স্পিনারদের দিক থেকে অভিজ্ঞ ছিলাম। কিন্তু পেস বোলারদের দিক দিয়ে ওরা অভিজ্ঞ। ওরাও কিন্তু এখান থেকে উইকেট তুলতে পারেনি। আমরা আশা করছি পরের ম্যাচে এর থেকে ভালো উইকেট পাবো।

যদিও ক্যান্ডির প্রথম টেস্টের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করেছে, তবে লাভ হয়েছে বাংলাদেশ দলের। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্ট ছিল না টাইগারদের। অবশেষে সে খরা ঘুচেছে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করে ২০ পয়েন্ট পেয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল। বিদেশের মাটিতে টেস্ট ড্র করে চ্যাম্পিয়নশিপের খাতায় পয়েন্ট তুলে তৃপ্ত মুমিনুল।

উইকেট থেকে ব্যাটসম্যানরা সাহায্য পেলেও শান্ত-মুমিনুলদের অর্জন খাটো করে দেখছেন না সুজন, যেভাবে ছেলেরা ব্যাট করেছে তাতে আমি খুব খুশি। সত্যি কথা বলতে তামিমের দুইটা ইনিংসই আউটস্ট্যান্ডিং। প্রথম ইনিংসের নকটাতো আমাদের পুরো ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে। চাপের মুখে শান্ত যেভাবে প্রথম ইনিংসে ব্যাট করেছে তা নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট।

করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাঁটের পয়সায় বাড়ি ফিরতে হবে স্মিথ-ওয়ার্নারদের
Next Article স্বাগতিক হওয়ার আশা ছাড়ছে না আবাহনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের

By জন্মভূমি ডেস্ক 3 days ago
খেলাধূলা

অ্যাশেজের শেষ দিনে রোমাঞ্চ, খাজার বিদায়ী টেস্টে অজিদের জয়

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?