By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ক্ষতির মুখে পড়তে পারে বাগেরহাটের চিংড়ি চাষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ক্ষতির মুখে পড়তে পারে বাগেরহাটের চিংড়ি চাষ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ক্ষতির মুখে পড়তে পারে বাগেরহাটের চিংড়ি চাষ

Last updated: 2024/04/23 at 2:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বৈশাখের শুরুতে তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাগেরহাট। সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ ছাড়া এই তীব্র গরমে প্রভাব পড়তে পারে বাগেরহাটে সোনাখ্যাত চিংড়ি চাষের ওপর। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১টায় জেলার সদরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন আগে জেলার মোংলায় সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মোংলার মাছের ঘের মালিক আব্দুল আলীম বলেন, আগামী মৌসুমের জন্য আমরা মাছের ঘের প্রস্তুত করছি। বৈশাখের মাঝামাঝি অথবা শেষের দিকে মাছের পোনা ঘেরে ছাড়ি। এই তীব্র গরমে ঘেরের মাছে ক্ষতি হতে পারে। রামপালের ঘের ব্যবসায়ী সাইদ বলেন, আমাদের এলাকায় দুই-চারজনের ঘেরে মাছের পোনা ছাড়া আছে। যাদের ঘেরে মাছ রয়েছে, এই গরমে তারা ক্ষতির মুখে পড়তে পারে। জেলা মৎস কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা হলে চিংড়ি মরতে শুরু করে। এ ছাড়া যেসব ঘেরের গভীরতা তিন ফুটের কম, অতিরিক্ত তাপমাত্রায় সেসব ঘেরের সব মাছ মারা যাবে। তাপমাত্রা যত বাড়বে তত বেশি মৎস স¤পদের ওপর প্রভাব পড়বে। এদিকে ঘের ব্যবসায়ীরা তাদের ঘেরে মাছ ছাড়ার জন্য প্রস্তুত করছে। কিছু ঘেরে মাছের পোনা ছাড়তে পারে। তবে অধিকাংশ ঘেরে মাছের পোনা ছাড়েনি। তাই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা কম বলে তিনি জানান। মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ মো. হারুন আর রশিদ বলেন, বাগেরহাটের মোংলার ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। শুক্রবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর দুদিন আগে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা। তিনি আরও বলেন, গত ৩-৪ দিন ধরে জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কালবৈশাখী হলে এ তাপমাত্রা কমে যাবে। তীব্র তাপদাহে অস্বাভাবিক আবহাওয়ায় প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুবিধা ও মর্যাদা দিয়েছে: এমপি সোহাগ
Next Article বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?