By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালিশপুরের ছাত্রলীগ নেতা পলাশ ইয়াবাসহ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খালিশপুরের ছাত্রলীগ নেতা পলাশ ইয়াবাসহ আটক
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খালিশপুরের ছাত্রলীগ নেতা পলাশ ইয়াবাসহ আটক

Last updated: 2024/02/05 at 5:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট :  ইয়াবাসহ পুলিশের কাছে আবারও আটক হলো কিশোর গ্যাং থেকে ছাত্রলীগ বনে যাওয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার। ইতিপূর্বেও সে ইয়াবাসহ আটক হলে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ছাত্রলীগ নেতা পলাশ হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, মাদকসহ অসংখ্য মামলা থাকা স্বত্তেও গত ২৮ অক্টোবর ২৩ইং তারিখে অদৃশ্য কারণে খুলনা মহানগর ছাত্রলীগের একটি প্যাডে তার বহিষ্কার প্রত্যাহার করা হয়। এরপর গতকাল রবিবার আবারও সে ৩৩ পিস ইয়াবা সহ পুলিশের কাছে আটক হয়। বার বার ইয়াবা সহ আটক হওয়া পলাশ শিকদার এখনো খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল। তার মদদাতার রয়ে যায় ধরা ছোয়ার বাইরে।

সূত্রমতে, নগরীর দৌলতপুর থানার পাবলা হাঁস খামারের পূর্ব পাশ থেকে ৩৩ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা পলাশ হাওলাদার (২৬) ও তার সহযোগী শহিদুল খাকে (২৩) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি রোববার রাত ৯ টায় দৌলতপুর এবং খালিশপুর থানার যৌথ অভিযানে এস আই মাসুদ রানার নেতৃত্বে এ এস আই কামাল সঙ্গীও ফোর্স সহ ৩৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। এ সময় তাদের ব্যবহারইতো মোটরসাইকেল জব্দ করা হয়। আটক পলাশ হালদার বর্তমানে খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তার বাসা বাস্তহারায়। অপরদিকে শহিদুল খা খালিশপুর থানার অন্তর্গত কদমতলা মোড়ের রনির ভাড়াটিয়া। তাদের উভয়ের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ছাত্রলীগ নেতা পলাশ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মারামারি, মাদকসহ অস্যংখ্য মামলা থাকলেও বাস্তহারা এলাকার নেতারা তাকে ব্যবহার করে নানা অপকর্মে। তার ক্যাডার বাহিনী রয়েছে। মিছিল মিটিংয়ে কিশোরদের নিয়ে আসে সে। কিশোর গ্যাং থেকে ছাত্রলীগ বনে যাওয়া পলাশ হাওলাদার স্কুল, কলেজের গন্ডিতে পা না পড়লেও স্থানীয় নেতাদের ছত্রছায়ায় খালিশপুর থানা ছাত্রলীগের পদ পান তিনি। এরপর থেকেই বাড়তে থাকে তার অপরাধের মাত্রা।

এ বিষয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজু বলেন, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের সংগঠনে কোন জায়গা নেই। অপরাধ যেই করবে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাটে মাদ্রাসার নৈশ প্রহরীকে মারধর
Next Article দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচিবদের কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?