By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবিতে সামাজিক বিজ্ঞান স্কুলের প্রথম আন্তর্জাতিক সম্মেলন  
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুবিতে সামাজিক বিজ্ঞান স্কুলের প্রথম আন্তর্জাতিক সম্মেলন  
জেলার খবর

খুবিতে সামাজিক বিজ্ঞান স্কুলের প্রথম আন্তর্জাতিক সম্মেলন  

Last updated: 2023/01/29 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সমাজবিজ্ঞানী ও গবেষকদের প্রতি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুর সমাধানে সমন্বিত গবেষণার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

উপাচার্য সামাজিক বিজ্ঞান স্কুলের অধীনে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার আহ্বান জানান এবং এতে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে আসবে বলে উল্লেখ করেন। তিনি এবারই প্রথম এই স্কুল থেকে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সাথে প্রতিবছর অন্তত একটি আন্তর্জাতিক কিংবা জাতীয় সম্মেলন আয়োজনের তাগিদ দেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো: নাসিফ আহসান। এছাড়াও সম্মেলনের ফাইন্ডিংস ও রিকমনডেশনগুলো তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) আসমা উল হুসনা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আফসানা পলি ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের শিক্ষক-শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীবৃন্দ সশরীর এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এই সম্মেলন থেকে ৪ দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো- (১) জলবায়ু পরিবর্তন, সাইবার অপরাধ, লিঙ্গ সমস্যা, গণমাধ্যমের ব্যবহার এবং এক্সপোজারের মতো বিশ্বব্যাপী বিভিন্ন সমসাময়িক সমস্যা এবং প্রশমন প্রক্রিয়া বোঝার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা। (২) সামাজিক সমস্যা বিশ্লেষণ এবং সমস্যাগুলি বোঝার জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা পদ্ধতির জোরদারকরণ (৩) সোশ্যাল সায়েন্স নেটওয়ার্কিং এবং নলেজ শেয়ারিং ইভেন্টগুলি, যেমন বিস্তৃত পরিসরে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম এবং গবেষণা প্রকাশনায় উৎসাহিত করা। অতএব, জ্ঞান বিতরণ প্রক্রিয়া সম্প্রদায় এবং সমাজের জন্য আরও সহজলভ্য এবং কার্যকর করা। (৪) সমসাময়িক সামাজিক সমস্যা এবং উদ্ভুত সমস্যাগুলির সাথে লড়াই করার জন্য এই জাতীয় সময়োপযোগী গবেষণা প্রকল্পগুলি পরিচালনা করার জন্য সরকারি ও বেসরকারি সহায়তা ব্যবস্থা এবং বিনিয়োগ করা।

সম্মেলনে ৯টি সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ১৬০টি সাবমিটেড পেপারের মধ্যে ৫৮টি গৃহীত হয়। যার মধ্যে ৮ জনকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন – নিশাদ নাসরিন, মো: তানভীর হোসেন, মো: উজ্জ্বল তালুকদার, কানিজ রাবেয়া, কানিজ ফাতেমা মোহসিন, ড. সাজ্জাদুল এম বারী, তাসনিয়া তাহসিন সুহা এবং মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। এই সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে অংশগ্রহণকারীরা সশরীরে ও ভার্চুয়ালি যোগ দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
Next Article শ্যামনগরে বাঘ বিধবাসহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?