By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় আদালত পাড়ায় শিক্ষার্থীদের স্বজনদের কান্না
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় আদালত পাড়ায় শিক্ষার্থীদের স্বজনদের কান্না
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় আদালত পাড়ায় শিক্ষার্থীদের স্বজনদের কান্না

Last updated: 2024/08/01 at 10:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

 দুই মামলায় ১১ জন জেল হাজতে

জন্মভূমি রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে আটককৃতদের মধ্য থেকে ১১ জনকে পৃথক দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের উপর হামলা, ভাংচুর, সরকারীকাজে বাঁধা প্রদানের অভিযোগে  বুধবার গভীর রাতে এস আই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত অপর একটি পুড়নো মামলায় আরো ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় শিক্ষার্থীসহ ১১ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ নিয়ে চলমান আন্দোলনে খুলনার বিভিন্ন থানায় ৫টি মামলা দায়ের করা হলো।

আদালত সূত্র জানায়, খুলনা থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ৬ জনকে বৃহস্পতিবার দুপুওে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আনিসুর রহমানের আদালতে এবং সোনাডাঙ্গা থানায় আটককৃত ৫ জনকে গত ১৮/০৭/২৪ ইং তারিখের একটি মামলায় গ্রেপ্তর দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। এস আই সোহেল রানা বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় নাশকতার এ মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত পরিচয় ২০০-২৫০ জনকে আসামি করা হয়ছিল।

আদালতে আসামিদের পক্ষে সিনিয়র আইনজীবী বেগম আক্তার জাহান রুকু, চৌধুরী আব্দুস সবুর, গোলাম মওলা, ফজলে হালিম লিটন, কালাম হোসেনসহ অর্ধশত আইনজীবি জামিন চান। পৃথক দুটি আদালত ১১ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার জামিনের শুনানীর দিন ধার্য করেন।

স্বজনদের কান্নায় আদালত পাড়ায় আবেগঘন পরিবেশ ঃ এদিকে আদালত প্রাঙ্গনে উপস্থিত স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একজন শিক্ষার্থীর মা মিসেস জেসমিন কেঁদে বলেন, আমার অভাব অনটনের সংসার। স্বামী মাছের আড়তে কাজ করে। ছেলেকে কষ্ট করে একটি বেসরকারী পলিটেকনিক কলেজে লেখাপড়া করাচ্ছি। সন্তানকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি বুধবার সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত থানায় বসে অনেক কান্নাকাটি করেছি। কিন্তু ওসি স্যারের কাছে আমার ছেলেকে ভিক্ষা চেয়েছি তিনি আমার কোন কথাই শোনেনি। একটা মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে জেল হাজতে দেওয়া হলো। এখন আমার ছেলের ভবিষ্যত কি হবে। একথা বলে তিনি অঝোড়ে কাঁদতে থাকেন।

আরেক শিক্ষার্থীর মা বাহারুন বেগম বলেন, তার ছেলে সুন্দরবন কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। ও পরিবারের সবচাইতে ছোট ছেলে। আমার ছেলে দোষি না। কিন্তু তাকে মিথ্যা মামলা জড়ানো হলো। এর বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলেন। এসময়ে তার সাখে থাকা ছোট বোন মনি তার ভাইকে প্রিজন ভ্যান থেকে নামানোর সাথে সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধওে কাঁদতে থাকেন। তখন আদালত পাড়ায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে নগরীর সাত রাস্তার মোড়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে খুলনায় কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নগরীর খুলনা, সোনাডাঙ্গা, হরিণটানা, দৌলতপুর ও খালিশপুর থানায় নাশকতার ৫টি  মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ পিসিরায়’র জন্মদিন: পাইকগাছার রাড়ুলী’র বাড়িটি সেজেছে অপরূপ সাজে
Next Article খুবিতে শিক্ষকদের মৌন মিছিল, কুয়েটে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
খুলনামহানগর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?