By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় খুললো দোকান, বালাই নেই স্বাস্থ্যবিধির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনায় খুললো দোকান, বালাই নেই স্বাস্থ্যবিধির
Uncategorized

খুলনায় খুললো দোকান, বালাই নেই স্বাস্থ্যবিধির

Last updated: 2021/04/25 at 11:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

১১ দিন পর খুললো দোকান। সরকারি নির্দেশনায় বলা হয়েছিল সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত দোকান ও শপিংমল স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্ব স্ব বাজার ও দোকান মালিক সমিতি ব্যবস্থাগ্রহন করবে। কিন্তু নগরীর ডাক বাংলামোড়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিপনী কেন্দ্র থেকে শুরু করে নিউ মার্কেট, শপিং কমপ্লেক্স, জলিল টাওয়ার, শিববাড়ীর শো রুম কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোন বালাই। আর মার্কেট মালিক সমিতির দৃশ্যমান কোন কার্যক্রমও ছিল না স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে।

নগরীর ডাক বাংলা মোড়ের ঘড়ি ব্যবসায়ী মোঃ হাসান, মাস্কছারা দোকানে বসে কেনাবেচা করছেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে মাস্ক পরে বলেন এতদিন পর ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারছি এটা আমাদের জন্য ভাল হয়েছে বেচা কেনা কম। স্বাস্থ্যবিধি বা মাস্ক এর ব্যাপারে প্রশ্ন করতেই বলেন, যতটুকু পারছি ততটুকু করছি। এই যেমন আমিইতো মাস্কছারা ছিলাম আপনাকে দেখে পড়লাম।

একই অবস্থা হোসেন সোহরাওয়ার্দীর মক্কা মদিনা গার্ডেনের মালিক প্রিন্স এর। তিনি বলেন, মানুষ আগের থেকে একটু সচেতন হয়েছে। তবে বেচাকেনা নাই। বাজারে ভিড় আছে কিন্তু সেই অনুযায়ী বিক্রি হচ্ছে না।

দুপুর একটায় নগরীর ডাক বাংলা মোড় দেখে বোঝার কোন উপায় নাই যে করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে। মাস্কছারা যেমন দোকানিরা বসে আছেন দোকানে। তেমনি মাস্কছারা ক্রেতারাও রয়েছেন। উভয়পক্ষের মধ্যেই রয়েছে সচেতনতার অভাব।

মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মালিক সমিতিরও তেমন কোন তৎপরতা দেখা যায়নি। দৃশ্যমান কোন অবকাঠামো বা নির্দেশনাও নেই সচেতনতা বৃদ্ধির ব্যাপারে। তৎপরতা দেখা যায়নি প্রশাসনেরও। তীব্ররোদে, অসম্ভব ভীড়ে পুলিশ বাহিনীর সদস্যদের অসহায়ের মত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একজন ক্রেতা সাংবাদিক পরিচয় দিতেই চেতে গিয়ে বলেন, আপনাদের কোন কাজ নাই, শুধু শুধু আমাদের ঝামেলায় ফেলেন। যখন তিনি এই কথা বলছেন তখন তার মুখের মাস্কও থুতনিতে ঝুলছে।

ছোটবাচ্চাদের নিয়েও আসা হয়েছে বাজারে। অথচ গত বছর এই বাজারের অনেক ব্যবসায়ী ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
Next Article দক্ষিণে খাবার পানির জন্য হাহাকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?