By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনায় গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু
Uncategorized

খুলনায় গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু

Last updated: 2021/07/08 at 10:53 AM
করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

খুলনার চার হাসপাতালে আজও ২২ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও আবু নাসের হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গতকাল (০৭ জুলাই) ২২জন, গত ৬ ও ৫ জুলাই ১৭জন, ৪ জুলাই ১৫জন, ৩ ও ২ জুলাই ১১জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার রূপসার মকবুল খান (৮০), নগরীর নিলুফা ইয়াসমিন (৫৫), সদরের মাহবুবুর রহমান (৫৫), দৌলতপুরের আব্দুর রহিম (৬৫), ফুলতলার দীপক কুমার দে (৬২), একই এলাকার রাজীব (২৮), বাগেরহাটের মংলার মেহেরুন্নেছা (৫৩) এবং একই এলাকার শুকলা (২৮)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যার মধ্যে রেড জোনে ১২৯ জন, ইয়ালো জোনে ২৫ জন, আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫১ জন। খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তরিা হলেন, খুলনার ডুমুরিয়ার আবুল বাশার মোল্লা (৪৬), বটিয়াঘাটার রিজিয়া বেগম (৬৫) ও ঝিনাইদহ কালিগঞ্জের সিরাজুল ইসলাম (৬৫)। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৩জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ঘন্টায় ভর্তি হয়েছেন ৪জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার রূপসা বাগমারার আনসার শেখ (৬০) ও দিঘলিয়ার উত্তর চন্দনীমহলের আমেনা বেগম (৮০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন, তার মধ্যে ৩৩জন পুরুষ ও ৩৫ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩জন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, নগরীর টুটপাড়ার আব্দুল কাদের (৬১), খুলনার রূপসার শামিমা আক্তার (৫০), বাগেরহাটের ফকিরহাটের সুভাস দত্ত (৬১), যশোর সদরের সুজনপুরের নূর জাহান (৭৫), নড়াইলের কালিয়ার বাকা এলাকার নাসিমা বেগম (৫৬), চুয়াডাঙ্গার দর্শনা বাজারের আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর নাজিরপুরের সাকিনা বেগম (৬৫), যশোর সদরের বেজপাড়ার দুলাল চন্দ্র ঘোষ (৬৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ১২৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। পিসিআর ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

করেস্পন্ডেন্ট July 8, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিভাগে সর্বোচ্চ রেকর্ড ৬০ জনের মৃত্যু
Next Article “খুলনাবাসীর সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত” : শেখ সোহেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আ’লীগ সরকারের সকল মেগা প্রকল্প তদন্ত হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 2 months ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?