By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় মানবিক সহায়তা ও সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনায় মানবিক সহায়তা ও সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
Uncategorized

খুলনায় মানবিক সহায়তা ও সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

Last updated: 2021/07/13 at 9:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

খুলনায় সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান ও ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান শিববাড়ি মোড়ে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি মাঠপর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের প্রতিকূল সময়ে সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। 

এসময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খুলনা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান।

উল্লেখ্য, সেনাবাহিনী করোনা মহামারীর ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এর ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’র অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী। 

মূলত, করোনাকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এই টহলের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। জানা যায়, বিনামূল্যে ১৩৪৩ জনকে চিকিৎসা সেবার পাশাপাশি ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ পর্যন্ত মোট ছয় হাজার ব্যাগ ত্রাণ বিতরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিম্নআয়ের মানুষের জন্য প্রাধনমন্ত্রীর ৩ হাজার দুইশ’ কোটি টাকার প্রণোদনা
Next Article সুন্দরবন লায়ন্স ক্লাবের উদ্যোগে সিলিন্ডার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 day ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?