By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু
Uncategorized

খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

Last updated: 2021/07/15 at 12:26 PM
করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

খুলনা: খুলনার পৃথক ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) খুলনায় ১২ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মিলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।  

মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার সুকুমার রায় (৫০), শাকিলা খাতুন (৬২), আমতলার লুৎফর রহমান (৭২), রূপসার আশরাফ উদ্দিন (৭৮), পাইকগাছার পারুল (৪৫), যশোর সদরের সুখজান বিবি (৫৫), অভয়নগরের মানছুরা খাতুন (৫৫) ও ফকিরহাটের হারাধন (৭৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার ফুলতলার তাছপুরের আবুল হাসান (৫০) নামে এক রোগী মারা গেছেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার দাকোপের বাজুয়ার গুরুচরণ মন্ডল (৭৮) ও বাগেরহাটের সোনাকোলার তরফদার মকবুল হোসেন (৭২) নামে দুই রোগী মারা গেছেন।  

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার খালিশপুরের শেখ শাহাবুদ্দিন (৭৮), দৌলতপুরের আমিনুল (৪৮), বটিয়াঘাটার সাহেদা পারভীন (৫০) এবং বাগেরহাট ফকিরহাটের বেতাগা গ্রামের সুফিয়া বেগম (৫০)।

করেস্পন্ডেন্ট July 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে খুমেক হাসপাতালে অক্সিজেন সংকটের অবসান
Next Article খুলনা ডায়াবেটিক সমিতির অক্সিজেন ব্যাংক উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 2 months ago
Uncategorized

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?