By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা: প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ছড়াছড়ি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা: প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ছড়াছড়ি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা: প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ছড়াছড়ি

Last updated: 2024/11/27 at 11:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর খুলনা জেলায় অপরাধ প্রবণতা বেড়েছে। চিংড়িঘের দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়েছে। নগরী থেকে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ছড়াছড়ি। জনগণের নিরাপত্তার জন্য ভুক্তভোগীরা থানায় আশ্রয় নিচ্ছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এ কমিটির সূত্র মতে, আগস্ট মাসে জেলার কয়রা, পাইকগাছা, ফুলতলা, ডুমুরিয়ায় ছয়টি খুন ও মহানগরী এলাকার লবণচরায় একটি খুনের ঘটনা ঘটে। অপরদিকে বটিয়াঘাটা, তেরোখাদা, ফুলতলায় সব মিলিয়ে চারটি ধর্ষণ ও নগরীতে তিনটি ধর্ষণের ঘটনা ঘটে। বটিয়াঘাটা, তেরখাদা, দিঘলিয়ায় ২টি, রূপসায় ২টি, ও তেরখাদা খোদায় ১টি, খুলনা নগরীতে ৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। সব মিলিয়ে আগস্ট মাসে জেলায় ৫৮টি ও নগরীতে ৪৮টি অপরাধ রেকর্ড করা হয়।

সেপ্টেম্বর মাসে রুপসা, দিঘলিয়া, ফুলতলা ও দাকোপে ১টি করে ও নগরীতে ১টি খুনের ঘটনা ঘটে।
সেপ্টেম্বরে পাইকগাছাতে ২টি, ফুলতলায় ১টি, ডুমুরিয়ায় ২টি ধর্ষণের ঘটনা ও নগরীতে ৫টি ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া সেপ্টেম্বর মাসে কয়রায় ১টি, ডুমুরিয়ায় ২টি, দিঘলিয়ায় ১টি, বটিয়াঘাটা ১টি ও নগরীতে ২২টি শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসজুড়ে জেলায় ৬৯টি এবং নগরীতে ৬৮টি নানা ধরনের অপরাধ এর চিত্র উঠে এসেছে।

সূত্র জানায়, অক্টোবর মাসে জেলার, রুপসা, বটিয়াঘাটা, দিঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছায় ১৬টি চুরি ও নগরীতেও ১৬ চুরির ঘটনা ঘটে। কয়রায় ১টি, ডুমুরিয়ায় ১টি, পাইকগাছা ১টি খুনের ঘটনা ঘটে এবং নগরীতে ২টি খুন হয়। এ মাসে জেলায় ৪টি ধর্ষণ ও নগরীতে ৭টি ধর্ষণসহ জেলায় ১০টি ও নগরীতে ১৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। সব মিলিয়ে এ মাসে জেলায় সর্বমোট ৩৭টি ও নগরীতে ৫২টি নানা ধরণের অপরাধ সংগঠিত হয়।

কে এমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু রায়হান মুহাম্মাদ সালেহ আইনশৃঙ্খলা কমিটির সভায় উল্লেখ করেন, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে নগরীতে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরাধ প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে আছে। নগরীতে চুরি, ডাকাতি, মাদক, ধর্ষন এবং অপহরণ সহ অন্যান্য অপরাধ
হ্রাস করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনার পুলিশ সুপার টি, এম মোশাররফ হোসেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উল্লেখ করেন, আগস্ট সেপ্টেম্বরে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম উল্লেখ করেন ডাকাতি, ছিনতাই, অপহরণ, যৌন হয়রানি, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ অন্যান্য অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শিশু পাচার, খুন, অপহরণ ও নারী নির্যাতনের মত জঘন্য অপরাধসমূহ তদন্তপূর্বক দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ গ্রেফতার ১
Next Article শ্যামনগরে তরমুজ চাষিদের আগাম প্রস্তুতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সার্কিট হাউসের পাশের সড়ক এখন মরণফাঁদ

By Correspondent 2 hours ago
Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?