By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা বিভাগের সীমান্তে ১ বছরে সাড়ে ৪ মণ সোনা জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা বিভাগের সীমান্তে ১ বছরে সাড়ে ৪ মণ সোনা জব্দ
জেলার খবরতাজা খবর

খুলনা বিভাগের সীমান্তে ১ বছরে সাড়ে ৪ মণ সোনা জব্দ

Last updated: 2023/01/13 at 1:48 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

জন্মভূমি রিপোর্ট : ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনার অধিভুক্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে বিজিবি। ১৮৫ কেজি (সাড়ে চার মণ) সোনা এসময়ের মধ্যে জব্দ করা হয়। যার বাজারমূল্য দেড়শ কোটি টাকা। এর মধ্যে কয়েকটি চালান জব্দ করেছে যশোর জেলা পুলিশও। বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডারের সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চোরাকারবারি আটক ও সোনা উদ্ধারে সাফল্যের প্রথম তালিকায় রয়েছে যশোর ৪৯ বিজিবি, দ্বিতীয় অবস্থানে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন ও তৃতীয় অবস্থানে আছে যশোর জেলা পুলিশ।

সোনা ও সোনার বার জব্দের তালিকায় সাফল্যের শীর্ষে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্তগুলো দিয়ে জব্দ সোনার পরিমাণ ৭৯ কেজি ৪৭৩ গ্রাম। যার বাজারমূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। এসব সোনা পাচারের সঙ্গে জড়িত থাকায় ১৬ জনকে আটক করা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪২ কেজি ৪০৭ গ্রাম সোনা। এসব সোনার বাজারমূল্য ৩০ কোটি ২৯ লাখ ৮২ হাজার ১৭৮ টাকা। আটক করা হয়েছে ১৮ জনকে। একই সময়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্তগুলো দিয়ে চার কেজি ৪৫১ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য তিন কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩১৯ টাকা। ঝিনাইদহর মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্তগুলো দিয়ে ৩৮ কেজি ৪০ গ্রাম সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৬ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৪০১ টাকা। এসব সোনা পাচারের দায়ে আটজনকে আটক করা হয়েছে।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময়ই কাজ করে যাচ্ছে বলে জানান খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, বিজিবি অভিযান চালিয়ে সোনা জব্দ করে ও আসামির বিরুদ্ধে মামলা দেয়। এরপর এসব মামলার তদন্তভার পুলিশের ওপর বর্তায়। নেপথ্যে থাকা চোরাকারবারিকে সামনে আনবে তদন্তকারী ইউনিট। এরপরও বিজিবি সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।

সোনা উদ্ধারে বেশি সাফল্য দেখানো যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, তিনি ব্যাটালিয়নে যোগদানের পর থেকে সীমান্তজুড়ে চোরাচালান রোধে তৎপরতা বাড়ানো হয়েছে। যে কারণে এক বছরে সীমান্তজুড়ে অভিযানে বিপুল পরিমাণ সোনা জব্দ করা সম্ভব হয়েছে। বিশেষ করে গত ১৬ নভেম্বর বেনাপোলের আমড়াখালিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১৬ কেজি সোনার চালান উদ্ধার ঘটনা ঈর্ষণীয়।

৫৮ বিজিবি ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ চেষ্টা অব্যাহত থাকবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মেজর রেজা আহমেদ বলেন, চোরাচালান রোধে সাতক্ষীরা সীমান্তজুড়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। যে কারণে চোরাকারবারিরা এখন সাতক্ষীরা সীমান্ত রুট ব্যবহার করতে গেলেই ধরাশায়ী হচ্ছে। এ অঞ্চলে সোনা জব্দের হার অনেকাংশ কমেছে।

জানতে চাইলে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ বলেন, এ অঞ্চলে রিজিয়ন কমান্ডারের সদর দপ্তর থাকায় সীমান্তগুলো দিয়ে সোনা পাচার অনেকাংশে বন্ধ করা সম্ভব হচ্ছে। যেসব পাচারকারী এসব সীমান্ত দিয়ে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে সোনা ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে সেগুলোও অহরহ ধরা পড়ছে। নেপথ্যে থাকা রাঘববোয়ালদের শনাক্ত করতেও কাজ চলছে।

করেস্পন্ডেন্ট January 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে ডলারসহ পাচারকারী আটক
Next Article এই সরকারের আমলে স্বাস্থ্যসেবার মান বেশি উন্নত হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?