By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজায় নিহত ছাড়ালো ৩৩ হাজার, ত্রাণের পথ খোলার ঘোষণা ইসরায়েলের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় নিহত ছাড়ালো ৩৩ হাজার, ত্রাণের পথ খোলার ঘোষণা ইসরায়েলের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় নিহত ছাড়ালো ৩৩ হাজার, ত্রাণের পথ খোলার ঘোষণা ইসরায়েলের

Last updated: 2024/04/05 at 4:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল ‘অস্থায়ী’ ত্রাণ বিতরণের অনুমতি দেবে। গাজা যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে অনেক পরিবর্তন আনার বিষয়ে ওয়াশিংটন সতর্ক করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল শুক্রবার এমন ঘোষণা দিলো। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার ৩০ মিনিট টেলিফোনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েল বিষয়ে মার্কিন নীতি গাজার বেসামরিক এবং সাহায্য কর্মীদের সুরক্ষার ওপর নির্ভর করছে। আর এটি ওয়াশিংটনের সামরিক সহায়তার সম্ভাব্য শর্তগুলোর প্রথম ইঙ্গিত। খবর এএফপির

দুই নেতার মধ্যে ফোনালের মাত্র কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় জেরুজালেমে মধ্যরাতে ইসরায়েল ঘোষণা দেয়া হয় যে, তারা অবরুদ্ধ গাজায় আরো সাহায্য সরবরাহের পথ খুলে দিবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা অ্যাশদোদ বন্দর এবং ইরেজ ল্যান্ড ক্রসিংয়ের মাধ্যমে ‘অস্থায়ী’ সাহায্য সরবরাহের অনুমোদন দেওয়ার পাশাপাশি কেরেম শালোম ক্রসিংয়ে প্রতিবেশী দেশ জর্ডান থেকে সরবরাহ বৃদ্ধি করেছে।

হোয়াইট হাউজ ইসরায়েলের এমন পদক্ষেপ গুলোকে দ্রুত স্বাগত জানিয়ে বলেছে, সেগুলোকে ‘এখন সম্পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে’।

হামাসের বিরুদ্ধে ছয় মাসের যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে। দেশটির প্রধান সমর্থক ওয়াশিংটনও গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বারবার তিরস্কার করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু এবং সেখানে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৩৩ হাজার ৩৭ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। গাজায় গত ৬ মাসে আহত হয়েছে ৭৫ হাজার ৬৬৮ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুমাতুল বিদায় চোখের পানিতে আল্লাহর রহমত চাইলেন মুসল্লিরা
Next Article পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?