By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

Last updated: 2024/02/21 at 5:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার উত্থাপন করা প্রস্তাবটিতে অবিলম্বে মানবিক অস্ত্রবিরতি কার্যকর করা, ত্রাণের সুবিধা বৃদ্ধি করার কথা বলা হয়। সেই সঙ্গে ফিলিস্তিনিদের বাধ্যতামূলকভাবে গৃহচ্যূতের বিষয়টি প্রত্যখ্যান করা হয়।

আলজেরিয়ার খসড়া প্রস্তাব সম্পর্কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা টমাস-গ্রীনিফিল্ড বলেন, পণবন্দিদের মুক্ত করার ব্যাপারে হামাসের সঙ্গে অবশ্য করনীয় কোন সমঝোতা ছাড়া অবিলম্বে নি:শর্ত অস্ত্রবিরতির দাবি টেকসই শান্তি আনতে পারবে না।

টমাস-গ্রীনফিল্ড আরও বলেন, এতে বরং হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই আরও বাড়তে পারে, পণবন্দিদের আটক থাকার মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। গাজায় ফিলিস্তিনিরা যে মারাত্মক মানবিক সংকটে আছে তার সময়কালও বৃদ্ধি পেতে পারে।

আলজেরিয়া তিন সপ্তাহ আগে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে তার খসড়া প্রস্তাবটি পেশ করে তবে আলোচনায় সময় দেয়ার জন্য এ ব্যাপারে ভোট গ্রহণ বিলম্বিত করে। তবে সে দেশের রাষ্ট্রদূত আমার বেন্দজামা বলেন নীরবতা আর কোন বিকল্প নয়, নিরাপত্তা পরিষদের ব্যবস্থা নেয়ার সময় এখনই।

১৫ লাখ ফিলিস্তিনি যেখানে আশ্রয় নিয়ে আছে দক্ষিণাঞ্চলের সেই রাফাহ শহরে ইসরায়েলের আসন্ন আক্রমণ সম্পর্কে তিনি বলেন, আমরা দ্রুতই একটা বিপজ্জনক সন্ধিক্ষণের দিকে যাচ্ছি যেখানে সহিংসতার যন্ত্র বন্ধ করার আহ্বান তার তাৎপর্য হারাব।

তিনি আরও বলেন, আজ প্রতিটি ফিলিস্তিনি হচ্ছে মৃত্যুর, নিশ্চিহ্ন করে দেয়ার এবং গণহত্যার লক্ষ্যবস্তু। আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিৎ এই পরিষদ অস্ত্র বিরতির আহ্বান জানানো দরকার মনে করার আগে আর কত নিরপরাধ জীবন বিসর্জিত হবে?

আলজেরিয়ার ওই খসড়ার প্রতি পরিষদের জোরালো সমর্থন ছিল– ১৩ টি সদস্য রাষ্ট্র এর পক্ষে ভোট দেয়, ব্রিটেন ভোটদানে বিরত ছিল এবং যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। এ নিয়ে তৃতীয়বার অস্ত্রবিরতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভেটো দিল।

ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেন, অনেক আগেই অস্ত্র বিরতি প্রস্তাবে সহমত প্রকাশ করা উচিৎ ছিল। নতুন করে আর কত নরক পার হতে হবে, যাতে এই পরিষদ শেষ পর্যন্ত অস্ত্র বিরতির দাবি জানাতে পারবে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র তার নিজের খসড়া প্রস্তাব উত্থাপন করছে। বহু কুটনীতিকই বলছেন যে প্রস্তাবটি এখনও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষে দুই নারী নিহত, আহত ১৫
Next Article সরকার একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে: রিজভী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 9 hours ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 9 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?