By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোল্ডেন গ্লোবসে এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাও’র ইতিহাস সৃষ্টি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > গোল্ডেন গ্লোবসে এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাও’র ইতিহাস সৃষ্টি
বিনোদন

গোল্ডেন গ্লোবসে এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাও’র ইতিহাস সৃষ্টি

Last updated: 2021/03/01 at 9:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

বিনোদন ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এশীয়দের চোখে আনন্দ অশ্রু! গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি জাও। এশিয়ার প্রথম নারী ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি তাকে এই পুরস্কার এনে দিয়েছে।

এশিয়ার তরুণীদের জন্য ৩৮ বছর বয়সী ক্লোয়ি জাওয়ের এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অসংখ্য সাধারণ মানুষ। তার এই বিজয়কে সর্বত্র নারীদের জয় মনে করছেন তারা। চীনের উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত গোল্ডেন গেøাবসের ইতিহাসে ক্লোয়ি জাওয়ের আগে কেবল একজনই সেরা পরিচালক পুরস্কারটি জিতেছিলেন। ১৯৮৪ সালে ৪১তম আসরে ‘ইয়েন্টি’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছিলেন বারবারা স্ট্রাইস্যান্ড। ক্লোয়িকে টুইটারে অভিনন্দন জানিয়ে ৭৮ বছর বয়সী এই আমেরিকান লিখেছেন, ‘নারীদের জয় সময়ের ব্যাপার। অভিনন্দন ক্লোয়ি! তুমি পুরস্কারটির জন্য উপযুক্ত!’

মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো একজনের বেশি নারী পরিচালক জায়গা করে নেন। মনোনয়নপ্রাপ্ত অন্য দুই নারী নির্মাতা হলেন এমারাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান) এবং রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি)। এ বিভাগের বাকি দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেভিড ফিঞ্চার (মাঙ্ক) এবং অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন)।

গোল্ডেন গেøাবসের আগের ৭৭ বছরের ইতিহাসে মাত্র পাঁচজন নারী নির্মাতা মনোনয়ন পান। সবশেষ ২০১৪ সালে ‘সেলমা’র জন্য এই তালিকায় যুক্ত হয় আভা ডুভারনের নাম। এবার এক আসরেই তিনজনের নাম পাওয়া গেলো। তাদের মধ্যে ক্লোয়ি জাও মনোনয়ন পেয়েই ইতিহাস গড়েন। গোল্ডেন গেøাবসের সেরা পরিচালক শাখায় তার মাধ্যমেই প্রথমবার এশিয়ান বংশোদ্ভুত কোনো নারী মনোনয়ন পেলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অমিতাভ বচ্চনের চোখে সফল অস্ত্রোপচার
Next Article আবারও বয়স বিতর্কে আফ্রিদি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

April 13, 2026

By Nayon Islam 5 hours ago
বিনোদন

ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা অভিনেত্রীর

By Nayon Islam 1 day ago
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?