By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঘুমধুমে পড়লো মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ঘুমধুমে পড়লো মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল
আন্তর্জাতিকজাতীয়জেলার খবর

ঘুমধুমে পড়লো মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল

Last updated: 2022/08/28 at 8:34 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল এসে পড়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা ওই মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। মোহাম্মদ আনিস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিকালে বিকট শব্দে একটি গোলা উত্তরপাড়ার আয়াজের বাড়ির কাছে এসে পড়ে। পরে আরও একটি গোলা কাছাকাছি রাস্তায় নিক্ষেপ করা হয়। আমরা আতঙ্কে আছি, জানি না কখন কী হয়।’

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ফোনে বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টার শেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছে।’ ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম সালমা ফেরদৌস বলেন, ‘মিয়ানমার থেকে আজ দুটি মর্টার শেল নিক্ষেপ করেছে। এর আগেও এই ধরনের মর্টার নিক্ষেপ করেছিল সে দেশ থেকে। কিন্তু এবারে মর্টার শেল দুটি ঘুমধুমের জনবসতি এলাকায় পড়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মর্টার শেলগুলো উদ্ধারে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কাজ করছে।’

এ ব্যাপারে জানতে চাইলে সীমান্তে দায়িত্বরত বিজিবির কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন ওই সীমান্তের বিজিবির জোয়ানরা।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশের সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটি খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগে সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’

আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষরাএদিকে, রাখাইনে উত্তেজনার কারণে ঘুমধুমের দক্ষিণ কোনাপাড়া সীমান্তের শূন্যরেখায় বাস করা ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

ঘুমধুম উত্তরপাড়ার বাসিন্দা আবুল কালাম (৩৫) বলেন, ‘ফোনে ভাই খবর দিলো বোমা পড়ছে। আমি তাকে বলেছি, পরিবার নিয়ে এদিকে চলে আসতে। চিন্তা করছি এখানে (কুতুপালং) আত্মীয়ের বাসায় থাকবো।’

শূন্যরেখার আশ্রয় শিবিরে বাস করা রোহিঙ্গা আবুল হাকিম (৫৩) বলেন, ‘হঠাৎ রাখাইনে তুমুল সংঘর্ষ হচ্ছে। আমরা আতঙ্কে আছি, কখন আমাদের হতাহত হতে হয়। মিয়ানমারের বিজিপি চৌকি বসিয়ে আমাদের নজরদারি করছে, নিজ দেশে আদৌ ফেরত যেতে পারবো কিনা জানি না।’

করেস্পন্ডেন্ট August 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায়  ট্রলারসহ ৫ জেলে আটক 
Next Article বিএনপি-জামায়াতের সম্পর্ক ছিন্ন!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?