By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ

Last updated: 2024/06/01 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে পুত্র সন্তান না হওয়ায় সোমা মন্ডল (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মে) বিকেল ৫ টায় উপজেলা প্রত্যন্তপল্লী চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামে এ নির্যাতন ও মারপিটের ঘটনা ঘটে। সন্ধ্যায় আহত গৃহবধূকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সোমা মন্ডল ওই গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে লব মন্ডলের স্ত্রী।

হাসপাতালের বিছানায় শুয়ে সোমা মন্ডল কাতরকণ্ঠে সাংবাদিকদের বলেন, ১৭ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের লিখি মন্ডল (১৪), মিতু মন্ডল (৮) ও লিনা মন্ডল (৩) নামের তিনটি মেয়ে রয়েছে। মেয়ে হওয়ার কারণে শ্বশুর পঞ্চানন মন্ডল, শ্বাশুড়ী কনকলতা মন্ডল ও ভাসুর পলাশ মন্ডল আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন। সেই সাথে পুত্র সন্তানের জন্য স্বামী লবকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে আমি বাধা দেওয়ায় আমার উপর অত্যাচারের স্টীমরোলার চালু হয়। প্রায়ই তারা স্বামী বাড়িতে না থাকলে আমাকে মারধর করত। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৫ টায় ভাসুর পলাশ মন্ডল ও তার ছেলে স্বাধীন মন্ডল নির্মম নির্যাতন করে।

গৃহবধূর স্বামী লব মন্ডল বলেন, পরপর তিনটি কণ্যা সন্তান হওয়ায় তাদের কথায় বিয়ে না করায় বাবা এবং বড় ভাই আমাদের কোন জায়গা জমি দেয় নেই। আমি অতি কষ্টে ছোট্ট একটি মুদি দোকান করে চার সদস্যর পরিবার চালাই। অতি কষ্টে মেয়ে তিনটিকে লেখা পড়া করাচ্ছি। তারপরও ওরা সুযোগ পেলেই আমার স্ত্রীকে নির্মম নির্যাতন করে। আমি অভিযোগ করেও এর বিচার পাই না।

প্রতিবেশী প্রশেন মজুমদার জানান, পুত্র সন্তান না হওয়ার কারণে গৃহবধূ সোমাকে তার শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই মারপিট ও নির্যাতন করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় অভিযোগ করে কোন প্রতিকার পায় নি।

সোমা মন্ডলের ভাসুর পলাশ মন্ডল নির্মম নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ছোট ভাই লবের বউ বাবাকে মারপিট করায় মহিলারা মিলে সোমাকে কয়েকটা চড়-থাপ্পড় মেরেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাত বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে মৌসুমি বায়ু
Next Article কেশবপুর নিউজ ক্লাবের মিটিং ও মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 11 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?